নারায়ণগঞ্জে বিগত বছরের মত এ বছরও রমজানে শহরকে যানজটমুক্ত রাখা শুরু করেছে জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগ।। দ্বিতীয় রমজানের দিন সকাল থেকে শহরের চাষাঢ়া, বঙ্গবন্ধু সড়কসহ ব্যস্ততম সড়কগুলো ঘুরে একেবারে ফাঁকা চিত্র দেখা গেছে। অন্যান্য দিন এসব সড়কে যানজট ও যানবাহনগুলোর তীব্র চাপ লক্ষ্য করা গেলেও আজ তা নেই।
সকাল থেকে শহরের প্রবেশ পথগুলোতে পুলিশ ও ট্রাফিক বিভাগের উদ্যোগে বিশেষ নজরদারি বসানো হয়েছে ফলে সকাল থেকে অবৈধ যানবাহন, অটোরিকশা শহরে প্রবেশ করতে দেয়া হয়নি। এ ছাড়া শহরের ফুটপাতে অবৈধভাবে বসা হকারদের উচ্ছদের ফলে এবং যেন হকাররা বসতে না পারে সেজন্য কঠোর নজরদারির কারণে সকাল থেকে ফুটপাটগুলোও ফাঁকা দেখা গেছে। সব মিলিয়ে সড়ক ও ফাঁকা ফুটপাতে সকাল থেকে এক ভিন্ন নারায়ণগঞ্জ দেখছে নগরবাসী। এতে করে প্রয়োজন অনুযায়ী নির্ধারিত স্থানে যেতে যানজটে পড়তে হয়নি কাউকে। শহরে চাষাঢ়া দায়িত্ব পালন করা ট্রাফিক পরিদর্শক (টিআই) ইমরান জানান, সকাল থেকে একেবারে যানজট নেই, যানবাহনের চাপও নেই। নির্বিঘ্নে মানুষ চলাচল করছে।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ