রমজান মাসে নারায়ণগঞ্জে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার (১১ মার্চ) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মাহমুদুল হকের সভাপতিত্বে সভায় প্রশাসন, ভোক্তা অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। কিভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য ভোক্তাদের ক্রয়সীমায় আনা যায়, কি কারণে দ্রব্য মূল্য এখনও নিয়ন্ত্রনে আসে নি, এ কাজে কিভাবে সংঘবদ্ধ হয়ে কাজ করা যায় এ সকল বিষয়ে সভায় উপস্থিত অতিথিদের মধ্যে আলোচনা হয়।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ