নারায়ণগঞ্জে পবিত্র মাহে রমজানে উপলক্ষে শহরকে যানজটমুক্ত রাখতে এবারও বিশেষ ব্যাবস্থা নিচ্ছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। (১১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে একথা জানায় জেলা পুলিশ। শহরে বিভিন্ন পয়েন্টে যানজট নিয়ন্ত্রণ করতে বিশেষ চেকপোস্ট বসাচ্ছে ট্রাফিক পুলিশ। রমজানে ব্যাটারি চালিত ইজিবাইক, মিশুক, রিক্সা এবং ভ্যান নিয়ে মূল শহরে প্রবেশ না করতে নির্দেশ দিয়েছে পুলিশ।
এছাড়াও যানজট নিয়ন্ত্রণ করতে শহরের আট পয়েন্টে চেকপোস্ট স্থাপন করছে পুলিশ। চানমারী ইউ টার্ন (লিং রোড), সরকারি উচ্চ বিদ্যালয় (পঞ্চ বটি রোড), মিশন পাড়া ক্রসিং, খানপুর মোড়, এক নাম্বার রেলগেট, মন্ডলপাড়া ব্রিজ, রাসেল পার্কের গলি, আল মাস মার্কেটের পাশে (পালপাড়া গলি) চেকপোস্ট বসানো হবে। এছাড়াও গুরুত্বপূর্ণ স্থানে ও বন্দরেও মোতায়েন থাকবে অতিরিক্ত পুলিশ। ব্যাটারিচালিত রিকশা এসকল চেকপোস্ট অতিক্রম করে মূল শহরে প্রবেশ করতে পারবে না বলে জানায় পুলিশ।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ