নারায়ণগঞ্জকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে শহরের গুরুত্বপূর্ন বঙ্গবন্ধু সড়কের ফুটপাত থেকে উচ্ছেদ করা হয়েছে হকার অথচ শহরের ব্যস্ততম চাষাঢ়া এলাকায় অবস্থিত পপুলার ডায়গনষ্টিক সেন্টারের সামনের ফুটপাত দখল করে রেখেছে বিভিন্ন ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের মোটর সাইকেল। সন্ধ্যার পর থেকে এসব মোটর সাইকেল সারি বেধে ফুটপাতের উপর পার্ক কওে রাখা হয় ফলে ফুটপাত দিয়ে চলাচল করা অসম্ভব হয়ে পরে পথচারিদের। এ নিয়ে একাধিকবার স্থানীয় সংবাদ মাধ্যমে খবর প্রচারিত হলেও টনক নড়েনি প্রশাসনের। তাই পপুলারের সামনের ফুটপাত থেকে মোটর সাইকেল সরানোর দাবি জানিয়েছে স্থানীয়রা।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ