1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ০৪ মে ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

জেলা বিএনপির হাল ধরবেন কে

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জ জেলা বিএনপির বর্তমান অবস্থা খুবই করুন। দায়িত্বপ্রাপ্ত নেতাদের কারোই নেই তৃণমূলের সাথে সংযোগ। তাছাড়া নির্বাচন পূর্ব কঠিন পরিস্থিতিতে মাঠ পর্যায়ের নেতাকর্মীরা চুড়ান্ত দূর্যোগের মুহুর্তে পাশে পাননি কোনো সিনিয়র নেতাকে। ফলে জেলা বিএনপির বর্তমান নেতৃত্বের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে নেতাকর্মীরা। তাই তারা জেলা বিএনপিকে নতুন করে ঢেলে সাজানোর দাবি জানিয়েছে। সেইসাথে এসব সুবিধাবাদী নেতাদের কমিটি থেকে চিরতরে বিতারিত করার দাবিও জানিয়েছেন তারা।

জানা যায়, গত ২৮ অক্টোবরের পর থেকে চুড়ান্ত আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে বিএনপি। সরকারের পতন ও নিরপেক্ষ তত্ত্বধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজনের দাবিতে হরতাল-অবরোধের মতো কর্মসূচি দিয়ে সারাদেশে আন্দোলন চলমান রাখে তারা। প্রায় আড়াই মাস যাবত চলে আসা এই চুড়ান্ত আন্দোলনে রাজপথে দেখা মিলেনি নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীদের। প্রথমদিকে দুএকটি কর্মসূচি পালন করলেও পরবর্তীতে জেলা বিএনপি শীর্ষ নেতা বা তার অনুসারিরাও কোনো কর্মসূচি পালন করেননি। আড়াইমাসের আন্দোলনে নারায়ণগঞ্জ জেলা বিএনপির ব্যানার দেখা গেছে কদাচিৎ। পুরো আন্দোলন সংগ্রামে সুপার ফ্লপ ছিলো সাবেক এমপি মো: গিয়াসউদ্দিন ও গোলাম ফারুক খোকনের নেতৃত্বে থাকা নারায়ণগঞ্জ জেলা বিএনপি। নেতাকর্মীরা যখন ঘরবাড়ি ছেড়ে ফেরারী জীবন যাপন করছে তখনই চুড়ান্ত আন্দোলনের ডাক আসে। এই ডাকে সাড়া দিয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, মহানগর যুবদল, জেলা যুবদলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কেন্দ্র ঘোষিত কর্মসূচিগুলো গেরিলা ষ্টাইলে পালন করে গেছে। এ ক্ষেত্রে ব্যতিক্রম দেখা গেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির ক্ষেত্রে। সরকার বিরোধী চুড়ান্ত আন্দোলনে নারায়ণগঞ্জ জেলা বিএনপি এবং তাদের ইউনিটগুলোর বেশিরভাগ নেতাকর্মীই রাজপথে নামেননি, এমনকি কর্মী সমর্থক দিয়েও কোনো কর্মসূচি পালন করেননি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park