1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

চাষাঢ়ায় রাজউকের অভিযান, ৬ রেস্টুরেন্টকে ৩ লক্ষ জরিমানা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকার বেশ কয়েকটি বানিজ্যিক ভবনে অভিযান চালিয়েছে রাজউক।

এসময় যথাযথ অগ্নি নিরাপত্তা নিশ্চিত না করায় ছয়টি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তিন লক্ষ টাকা ও একটি ভবন মালিককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (১০ মার্চ) চাষাঢ়া বালুরমাঠ এলাকার মনির টাওয়ার ও প্যারাডাইজ ক্যাসেল ভবনে এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় সুলতান’স ডাইন, দাওয়াত ই মেজবান, ক্রাশ স্টেশন, বুফেট পার্টি সেন্টার, ডাইনিং লাউঞ্জ ও স্টার লাউঞ্জে অভিযান চালিয়ে পঞ্চাশ হাজার টাকা করে তিন লক্ষ টাকা জরিমানা করে কর্তৃপক্ষ।

অভিযানে শেষে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বলেন, এ ভবন গুলোতে অফিস থাকার কথা থাকলেও এখানে রেস্টুরেন্ট পরিচালিত হয়েছে। ভবনগুলোর ইমার্জেন্সি এক্সিট থাকার কথা থাকলেও তারা এটা ব্যাবহার করছে না। ইমার্জেন্সি এক্সিট না থাকায় ছয়টি রেস্টুরেন্ট ও একটি ভবন কর্তৃপক্ষকে জরিমানা করা হয়েছে।

এসময় অভিযানে উপস্থিত ছিলেন রাজউকের অফিসার মো: ইলিয়াস, ভবন পরিদর্শক মোঃ শফিউল্লাহ, শামসুজ্জামান নয়ন, মোঃ রুবেল, মোঃ সারোয়ার হোসেন, তারিকুল রহমান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park