নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের নেতা জাকিরুল আলম হেলাল বলেছেন, নারায়ণগঞ্জকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও ভূমিদস্যুতা মুক্ত করার নাম হল প্রত্যাশা। এই সংগঠনের মাধ্যমে আপনাদের জন্য কী কী কাজ যে হবে তা আপনারা চিন্তাও করতে পারবেন না। আজ রোববার (১০ মার্চ) নারায়ণগঞ্জের এনায়েতনগর ইউনিয়নে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আমি সাজনুসহ যারা এখানে আছি তাদের চেয়ে বড় হল যারা কাগজে সিগনেচার দিবে। সেই কাজ আপনাদের হয়ে যাবেই যাবে।
আজকে আমরা ইফতার সামগ্রী দিচ্ছি আগামীকাল থেকে আর পাবেন না এমন হবে না। আগামীকাল থেকে আবারও আমরা মাঠে থাকবো। যে কাজ আপনারা না পারবেন সেটা আমাকে বলবেন। আমরা করে দেব। আপনাদের কাজ অগ্রাধিকার দেয়া হবে।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ