1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

খেলাধুলার মাধ্যমে নারায়ণগঞ্জ ক্লাব তার ঐতিয্য ধরে রাখবে বলে জানালেন শামীম ওসমান

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, মন ও শরীর ভাল রাখতে খেলাধুলার বিকল্প নেই। এই ধরণের টেনিস টুর্নামেন্ট-ই পারে মানুষকে উজ্জীবিত রাখতে। আশা করি খেলাধুলার মাধ্যমে নারায়ণগঞ্জ ক্লাব তার ঐতিয্য ধরে রাখবে। শনিবার (৯ মার্চ) রাতে নারায়ণগঞ্জ ক্লাব প্রাঙ্গণে আলহাজ¦ সাইফউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের আয়োজনে স্বাধীনতা কাপ টেনিস টুর্নামেন্ট-২০২৪ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামীম ওসমান আরো বলেন, খেলাধুলা আমাদের শরীর ও মনকে চাঙ্গা রাখার মধ্য দিয়ে নানা ধরণের খারাপ কাজ থেকে বিরত রাখে। বিশেষ করে আমাদের যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে খেলাধূলার বিকল্প নেই। এই কারনে পাড়া মহল্লায় ও ক্লাবে নানা ধরণের খেলার আয়োজন করা উচিত।
তিনি আরো বলেন, আলহাজ¦ সাইফউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের নামে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। প্রয়াত আলহাজ¦ সাইফউদ্দিন আহমেদ আমার শ্বশুর। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তার নামে এই টুর্নামেন্টের আয়োজন করে যুব সমাজ যদি কিছুটা উপকৃত হয়, তাতেই আমাদের সার্থকতা নিহিত থাকবে। নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের টেনিস কমিটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই ধরণের আয়োজন বেশী করে করার আহ্বান জানাচ্ছি।

এসময় নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সহ সভাপতি ও টেনিস উপ কমিটির আহ্বায়ক এস এম রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, শিল্পমন্ত্রণালয়ের যুগ্ম সচিব জসিম উদ্দিন, জেলা প্রশাসক মাহমুদুল হক, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন, বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহ সভাপতি মো. সেলিম, নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সিনিয়র সহ সভাপতি রামু সাহা,বিশিষ্ট শিল্পপতি মো.আসলাম প্রমুখ। স্বাধীনতা কাপ টেনিস টুর্নামেন্টে নারায়ণগঞ্জ ক্লাবকে হারিয়ে অফিসার্স ক্লাব চ্যাম্পিয়ান হয়েছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park