1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

সেলিম ওসমানের সিদ্ধান্তকে হকারদের বৃদ্ধাঙ্গুলি

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমানের নির্দেশকে উপেক্ষা করে জোরপূর্বক বঙ্গবন্ধু সড়কে বসার ঘোষণা দিয়েছে হকাররা। সংসদ সদস্যের সিদ্ধান্ত না মেনে হকারদের এমন আচরণে ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছে নারায়ণগঞ্জবাসী। হকারদের এই ঔদ্ধত্যপূর্ণ আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন স্বয়ং সেলিম ওসমান এমপি নিজে। ক্ষোভ প্রকাশ করে তিনি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের কাছে নিজের অপরাগতার বিষয়টি জানিয়েছেন। তিনি বলেছেন, হকারদের পুনর্বাসনে একটি পরিকল্পনা হাতে নিয়েছি আমরা। কিন্তু তারা সেটি মানে নি। হকাররা এতো সাহস পায় কোথায়? এ বিষয়ে হকাররা কোনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ডিসি-এসপিকে কঠোর হওয়ার আহবান জানিয়েছেন সেলিম ওসমান। একইসাথে মেয়রকেও আইনানুগ ব্যবস্থা নেয়ার আহবান জানান তিনি।
সেলিম ওসমানের প্রতিনিধি হিসেবে কাউন্সিলর কামরুল হাসান মুন্না নারায়ণগঞ্জ প্রেসক্লাবকে জানান, প্রেসক্লাবের উদ্যোগে সিটি মেয়র আইভী, সংসদ সদস্য সেলিম ওসমান, শামীম ওসমান, ডিসি-এসপি সহ সকলে বসে যে সিদ্ধান্ত নিয়েছিলো, সেই সিদ্ধান্ত অনুযায়ী তিনি (সেলিম ওসমান) নিজের ব্যক্তিগত অর্থায়নে ৫’শত হকারকে ১ কোটি ২৫ লক্ষ টাকা পুঁজি দিয়ে অন্য ব্যবসা করতে বলেছিলো। পাশাপাশি আরও ৯’শত হকারকে সলিমুল্লাহ সড়কে পুনর্বাসনের সিদ্ধান্ত নিয়েছিলো। হকাররা প্রথমে সেই সিদ্ধান্ত মানলেও পরে তা থেকে সরে এসে বঙ্গবন্ধু সড়কে বসতে চেয়েছে। এতে করে সেলিম ওসমান এমপি সাহেব তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। একইসাথে নগরবাসীর জনজীবনে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহবান জানিয়েছেন তিনি। এ বিষয়ে মেয়র মহোদয়, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে কঠোর হওয়ার আহবান জানিয়েছেন সেলিম ওসমান এমপি।
জানা গেছে, সেলিম ওসমান এমপি নিজের ব্যক্তিগত অর্থায়নে এক কোটি পঁচিশ লক্ষ টাকা অনুদান দেয়ার এবং প্রায় ৯’শত হকারকে সলিমুল্লাহ সড়কে অবস্থিত বিকেএমইএ ভবনের পর থেকে বসার আহবান জানিয়ে সুপরিকল্পিত একটি মডেল দিয়েছেন। যে মডেলটি দেখে মেয়র আইভী, জেলা প্রশাসক ও পুলিশ সুপার সাধুবাদ জানিয়েছেন। প্রথমদিকে হকাররা এই প্রস্তাব মেনে নিলেও গত শুক্রবার তারা সে অবস্থান থেকে সরে এসে বঙ্গবন্ধু সড়কে বসার ঘোষণা দিয়েছে।
এ ঘটনায় সেলিম ওসমান, মেয়র আইভী ও নারায়ণগঞ্জ প্রেসক্লাব ক্ষোভ প্রকাশ করে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। তারা সকলেই হকারদের অযৌক্তিক দাবির বিষয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে কঠোর হওয়ার আহবান জানান।
এ বিষয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাব গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ০৩’রা ফেব্রæয়ারির সিদ্ধান্তের আলোকে সেলিম ওসমান এমপি একটি সুন্দর ও সুপরিকল্পিত পরিকল্পনা করেছেন। একইসাথে এই সমস্যা সমাধানে হকারদেকে নিজের পকেট থেকে ১ কোটি ২৫ লক্ষ টাকা অনুদানের ঘোষণা দিয়েছেন। হকাররা এই সিদ্ধান্ত না মানায় তিনি প্রেসক্লাবকে বিষয়টি অবহিত করেছেন। জনগনের প্রতিনিধি হিসেবে তিনি যে পরিকল্পনা প্রণয়ন করেছেন, তাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু তার এই সিদ্ধান্ত না মানায় হকারদের আচরণ নিয়ে আমরা ক্ষোভ প্রকাশ করছি। একইসাথে বিশৃঙ্খলকারীদের প্রতি কঠোর হওয়ার আহবান জানায় প্রেসক্লাব।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park