নারায়ণগঞ্জের দেওভোগের শেখ রাসেল পার্কে বাবুই পাখি যেন থাকতে পারে সেজন্য ২শ বাবুই পাখির বাসা স্থাপন করেছে নাসিক। বৃহস্পতিবার (৭ মার্চ) খড়কুটো দিয়ে তৈরী বিশেষ ধরনের এ বাবুই পাখির বাসাগুলো পার্কজুড়ে গাছের ডালে ডালে স্থাপন করা হয়।
নাসিক সূত্রে জানা গেছে, জীব বৈচিত্র রক্ষায় পাখিরা যেন নির্ভয়ে এখানে এসে থাকতে পারে সেজন্য এ ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। মূলত প্রাকৃতিক পরিবেশে যেন নগরবাসী এখানে সময় কাটাতে পারেন সেজন্য এ পার্ক করা। কিন্তু পার্কে পাখির কিচিরমিচির তেমন একটা না থাকায় পাখির কিচিরমিচির বাড়াতেই এহেন উদ্যোগ নেয়া হয়েছে। পাখির বাসা স্থাপনে সহযোগিতা করার পাশাপাশি নিজের হাতে কিছু বাসা স্থাপন করেন নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ভাই মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আহমেদ আলী রেজা উজ্জ্বল। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে পার্কে আসা দর্শনার্থীরা এটিকে পরিবেশ রক্ষায় উদ্যোগগুলোর মধ্যে অন্যতম বলে অবিহিত করেছেন।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ