1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

আমার অফিসেও কয়েল জ্বলছে ঔষধ নেই : মশা প্রসঙ্গে শকু

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর শওকত হাশেম শকু বলেছেন, গতকাল এমপি সাহেব আমাকে ডেকে আমার এলাকার দুটি এতিমখানায় দু লক্ষ টাকা দিয়েছেন। তাদের খাবারা দাবারের জন্য। এমপির সাথে সম্পর্কের জন্য আমাকে অনেকে দালাল বলে। আমার ভাল লাগে, আমি দালালি করে আমার ওয়ার্ডবাসীর জন্য আনতে পারি। শনিবার (৯ মার্চ) বিকেলে শহরের ডন চেম্বার এলাকায় ১২ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, এমপি সাহেব এবার হ্যাটট্রিক করেছেন। আমি চেয়েছিলাম ১২ নং ওয়ার্ডে তাকে প্রথম আনবো। আপনাদের সাথে তিনি মতবিনিময় করবে। আমার পরিকল্পনাগুলোর জন্য তাকে প্রাস্তাব দেব। তবে হকার সমস্যার কারণে সেটা হয়ে উঠছে না।

নিজের কাছে লজ্জা লাগে। ঢাকার কেন্দ্রীয় নেতা সাখাওয়াতের চেম্বারে এসেছে। সেখানে ফুল দিয়ে একশ লোককে বরণ করেছেন, কারাবরণ যারা করেছে। কেন, কোন মাঠ বা কমিউনিটি সেন্টার ছিল না। নারায়ণগঞ্জের মত মহানগরে একটি চিপা গলিতে কেন্দ্রীয় নেতাদের নিয়ে ফুল দিয়ে বরণ করে। দোষ কেন্দ্রের, দোষ এসকল ভাড়াটিয়াদের। তারা দলকে ধ্বংস করছে। নারায়ণগঞ্জে প্রভাবশালী প্রতিটি লোককে তারা দল থেকে সরিয়ে রেখেছে।

করোনা মহামারীর সময় যখন সবাই লকডাউনে ছিল। সেসময় আমরা এই ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ নেই। আমার বড় ভাইরা আছে, টিম মেম্বাররা আছে তাদের সকলের সহায়তায় আমরা এই ইফতার সামগ্রী বিতরণ করে আসছি।

রমজান মাস পাপ মোচনের মাস। যারা সহযোগিতা করেছে তাদের জন্য দোয়া করবেন। আমার এলাকার অনেক মানুষ দরিদ্র। তাদের মাঝে এই সামগ্রী বিতরণ করবো।

কাউন্সিলর হিসেবে আমাকে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করেছেন। কিন্তু আমি সেবা দিতে পারছি না। মেয়র আপ্রান চেষ্টা করছে। আমার অফিসেও কয়েল জ্বলছে। ঔষধ নেই, টেন্ডার হবে। মেয়র মহোদয় চেষ্টা চালিয়ে যাচ্ছেন। করোবার কারনে ফান্ডের সমস্যা ছিল, এবার আশা করি বেশ কয়েকটি রাস্তার কাজ শুরু হবে। আমাদের এমপি সেলিম ওসমান সাবমারসিবল পাম্প বসিয়ে দিয়েছে। আমরাও বসিয়েছি। সেখানে মানুষ সুপেয় পানি পাচ্ছে।

তিনি আরো বলেন, সরকার বসে নেই। সরকারি টিসিবির মাল পান। সামনে আবারও টিসিবির মাল আসবে। কাউন্সিলর হিসেবে আমার যে দায়িত্ব সেটা দিয়ে মানুষের সেবা করা খুব কঠিন। মানুষের সমস্যা দেখার দায়িত্ব আমাদের। আপনারা কষ্টে থাকলে জানাবেন। আমি সাধ্যমত সহায়তা করবো।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park