1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

জরাজীর্ণ ভবন ছেড়ে নতুন ভবনে না.গঞ্জ ডাকঘর

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

লাল ও সাদা রঙে সাজানো হচ্ছে নারায়াণগঞ্জের প্রধান ডাকঘর ও সহকারী পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়। নতুন এ ভবনে ইতোমধ্যেই ডাক সেবা প্রদান চালু হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মাণাধীন ভবনের কিছু অংশে কাজ সম্পূর্ণ হয়েছে। গ্রাহকদের সেবা দিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কর্মকর্তা-কর্মচারীরা। সেই সাথে ভবনের অপর অংশে নির্মাণ কাজ চলমান। জানা গেছে, প্রধান ডাকঘরের নির্মাণ কাজ জুন মাসে শেষ হবে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ভবনটি নির্মাণ কাজে ব্যয় হচ্ছে ৭ কোটি ৩৮ লাখ টাকা। জেসি নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকরা ভবন নির্মাণে কাজ করছে। তারা জানান, দুইতলা ভবনটি ১০ হাজার স্কয়ার ফিট এলাকা জুড়ে নির্মাণ করা হচ্ছে। ২০১৯ সালের অক্টোবরে প্রকল্পটির কাজ শুরু হয়। প্রকল্পটির দায়িত্বে থাকা ম্যানেজার ইঞ্জি. মিঠু  বলেন, আমরা প্রকল্পটির কাজ ধরেছি ২০১৯ সালের অক্টোবর মাসে। চলতি বছরের জুনে আশা করছি ভবনটির কাজ শেষ হবে। নারায়াণগঞ্জ ডাক বিভাগের সহকারী জেনারেল পোস্টমাস্টার শাহ আলম বলেন, এখন আমাদের পোস্ট অফিসে সকল সেবা এখন অনলাইন ভিত্তিক হয়েছে। ম্যানুয়ালে কোনো কিছু এখন আর নেই। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী দায়িত্ব গ্রহণ করার পরপরই সারা বাংলাদেশে ৫০০ পোস্টঅফিসে অনলাইন ভিত্তিক পোস্টাল সার্ভিস চালু হয়েছে। আগামীকাল আমাদের ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী নতুন ভবনটি উদ্বোধন করবেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park