1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

নাগিনা জোহার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সেলিম ওসমানের দোয়া, ৫ মাদ্রাসায় অনুদান প্রদান

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

ভাষাসৈনিক ও রতœগর্ভা মা নাগিনা জোহার ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়ার আয়োজন করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা ও না.গঞ্জে বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৭ মার্চ) আসরের নামাজের পর ধানমন্ডির তাকওয়া মসজিদ, বন্দরের নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়’সহ নারায়ণগঞ্জের বিভিন্ন মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়। পাশাপাশি নগরীর ৫টি মাদ্রাসায় শিক্ষার্থীদের রমজান মাসে ইফতার করার জন্য এক লক্ষ টাকা করে মোট ৫ লক্ষ টাকা অনুদান দিয়েছেন এমপি সেলিম ওসমান। নগরীর সেই ৫টি মাদ্রাসা হলো, খানপুর দারুস সালাম এতিমখানা, খানপুর দারুন নাঈম, গলাচিপা গাউছিয়া সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, শীতলক্ষ্যা মাদ্রাসা ও এতিমখানা, নবীগঞ্জ ইসলামিয়া আলীম মাদ্রাসা। এ ছাড়াও বন্দরের নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন মসজিতে মিলাদের আয়োজন করা হয়। প্রসঙ্গত, ১৯৩৫ সালে অবিভক্ত বাংলার বর্ধমান জেলার কাশেমনগরের জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন নাগিনা জোহা। তিনি ছিলেন ভাষাসৈনিক এবং স্বাধীনতা পদকপ্রাপ্ত একজন রতœগর্ভা মা। তার তিন ছেলে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান, বীর মুক্তিযোদ্ধা সেলিম ওসমান ও ছোট ছেলে একেএম শামীম ওসমান একাধিকবারের নির্বাচিত সংসদ সদস্য। ২০১৬ সালের ৭ মার্চ মৃত্যুবরণ করেন নাগিনা জোহা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park