৭ মার্চ জাতীয় ঐতিহাসিক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে শহরের ২ নং রেলগেট এলাকায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন তারা। এসময় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সিনিয়র সহ সভাপতি মেয়র ডা. সেলিনা হায়াত আইভী ও সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোঃ বাদলসহ আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ