নারায়ণগঞ্জের সদর উপজেলার হাত পা বাঁধা বস্তাবন্দি অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে উপজেলার সৈয়দপুর এলাকায় কাঠপট্টি সাবেক শান্তা ফিলিং ষ্টেশনের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, অজ্ঞাত তরুণীর বয়স ২০ থেকে ২২ বয়স হবে। তার হাত পা বাঁধা ছিল। মরাদেহটি কম্বল ও কাপড় দিয়ে মোড়ানো ছিল এবং দুটি বস্তার ভেতরে ছিল। এটি হত্যাকান্ড হিসেবে ধারণা করছে পুলিশ। লাশের পরিচয় তাৎক্ষনিকভাবে শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্ত করতে ঘটনাস্থলে রয়েছে পিবিআই ও সিআইডির টিম।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন জানান, অজ্ঞাত ২০ থেকে ২২ বছর বয়সী তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। তার হাত পা বাঁধা ছিল এবং কম্বল কাপড় দিয়ে মোড়ানো মরাদেহটি দুটি বস্তায় ভরা ছিল। নিহতের পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে। ঘটনাস্থলে পিবিআই সিআইডি পরিচয় শনাক্তে কাজ করছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে। এ ব্যাপারে তদন্ত ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ