1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

শীতলক্ষ্যায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জ  জেলার শীতলক্ষ্যা নদীতে চলাচলরত ৪টি নৌযানকে ৩৫ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় অপর একটি নৌযানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের আদেশ দেয়া । আজ মঙ্গলবার (৫ মার্চ ) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানটি পরিচালিত হয়। এ সময় বিআইডব্লিউটিএ এর নারায়ণগঞ্জ নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপপরিচালক   বাবুলাল বৈদ্যসহ ট্রাফিক পরিদর্শক ও নৌ পুলিশের একজন কর্মকর্তাসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

উপপরিচালক বাবু লাল বৈদ্য জানান, নৌ পথে নৌযান চলাচলে নিরাপত্তা নিশ্চিত করতে ও নৌ চ্যানেলের উপর বার্দিং করা বন্ধ করতে মঙ্গলবার ৫ মার্চ বিআইডব্লিউটিএ-র নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শীতলক্ষ্যা নদীতে নৌ চলাচল অধ্যাদেশ ১৯৭৬ এর আলোকে সকাল ১১ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জানান, নৌ পথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং  চ্যানেলের উপর সকল ধরনের বার্দিং বন্ধ রাখতে নিয়মিতভাবে এ ধরণের অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়াও সন্ধ্যার পর বালুবাহী বাল্ক হেড চলাচল বন্ধ রয়েছে।
অভিযান চলাকালীন এসময় নৌ চ্যানেলের উপর বার্দিং করা ও প্রয়োজনীয় কাগজ পত্রের ঘাটতি থাকায় এমভি জাহিদুল সোহান-২ জাহাজকে দশ  হাজার, এমভি বুশরা এন্ড জান্নাত জাহাজকে দশ হাজার, এমভি পাঁচ ভাই-৫ জাহাজকে পাঁচ হাজার, এমভি আখি অনি-২ জাহাজকে দশ হাজার টাকা  অর্থদন্ড করা হয়। এসময় এমভি ইরাম জাহাজের বিরুদ্ধে নৌ চলাচল অধ্যাদেশ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park