1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় পুলিশকে দায়িত্ব পালন করতে হবে: প্রধান বিচারপতি

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় মৌলিক অধিকারের প্রতি পূর্ণ সম্মান দেখিয়ে পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব পালন করতে হবে। গত রোববার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ-২০২৪ এর শেষ দিনের শেষ অধিবেশনে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এ কথা বলেন তিনি। পুলিশ কর্মকর্তাদের মেধা ও মনন কাজে লাগিয়ে দেশের সেবায় এগিয়ে আসার আহ্বান জানান প্রধান বিচারপতি। তিনি বলেন, বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে যেকোনো সংকট মোকাবিলায় পুলিশ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। করোনাকালে পুলিশ ঘরে ঘরে খাবার, ওষুধ পৌঁছে দিয়ে সেবার এক উজ্জ্বল নজির সৃষ্টি করেছে।

এ সময় উপস্থিত ছিলেন- সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন, আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, পিবিআইর অতিরিক্ত আইজিপি ও ওই অনুষ্ঠান বাস্তবায়ন সংক্রান্ত উপকমিটির সভাপতি বনজ কুমার মজুমদার প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park