1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

ফের দখল হয়ে যাচ্ছে শহরের মীর জুমলা সড়ক

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪

উচ্ছেদের এক মাস পেরুতে না পেরুতেই ফের দখল হয়ে যাচ্ছে নারায়ণগঞ্জ শহরের মীর জুমলা সড়ক। নারায়ণগঞ্জকে যানজটমুক্ত করে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে জনপ্রতিনিধি ও প্রশাসনের সম্মিলিত সিদ্ধান্তে ফুটপাত থেকে হকার উচ্ছেদের অংশ হিসেবে শহরের বঙ্গবন্ধু সড়কের পাশাপাশি উচ্ছেদ অভিযান চালানো হয় দ্বিগুবাবু বাজারের ভিতরের মীর জুমলা সড়কেও। এখানকার সড়কের উপর বসে ব্যবসা করে সড়ক অবৈধভাবে দখল করে রাখা এসব অবৈধ হকারকে উচ্ছেদ করে সকলের চলাচলের জন্যে উন্মুক্ত করে দেয়া হলেও সঠিক নজরদারির অভাবে আবারো সে সড়কটি হকাররা দখলে নিতে শুরু করেছে। তাই মীর জুমলা সড়কের অবৈধ হকারদের উচ্ছেদ করে তা সম্পূর্ন চলাচলের উপযোগী করে দিতে কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন নগরবাসী।

সরেজমিনে সোমবার ৪ মার্চ দুপুরে শহরের মীর জুমলা সড়কে গিয়ে দেখা গেছে সড়কের অনেক স্থানে পণ্য নিয়ে বসে গেছে হকাররা। তারা আলু পেঁয়াজ, মরগীসহ বিভিন্ন শাক সবজির পসরা সাজিয়ে বসেছেন মীর জুমলা সড়কের বিভিন্ন স্থানে। পুরো সড়কের অর্ধেকের বেশি ইতিমধ্যেই দখল হয়ে গেছে, বাকিটাও দখলের পাঁয়তারা হচ্ছে।

এ বিষয়ে কথা বলতে চাইলে হকাররা কথা বলতে রাজি হননি তবে পথ চলতি নগরবাসী জানিয়েছেন ক্ষোভ। নগরবাসীর মতে প্রশাসন একদিন উঠিয়ে দিয়ে চলে যায়, পরে তা আর সঠিকভাবে নজরদারি করে না। প্রশাসনের এই শিথিলতার সুযোগ নেয় অসাধু হকাররা। তাই নারায়ণগঞ্জের বিভিন্ন সড়ক থেকে বারবার হকারদের উচ্ছেদ করা হলেও তা আবার পুনরায় দখল হয়ে যায়। আমরা এসব আইওয়াশ চাই না, আমরা চাই চিরস্থায়ি সমাধান।

প্রসঙ্গত, গত ৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে নারায়ণগঞ্জ থেকে যানজট দুর করে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে জনপ্রতিনিধি ও প্রশাসনের সাথে গোল টেবিল বৈঠকের আয়োজিন করা হয়। বৈঠকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হক ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার আমির খসরু একমত হন নারায়ণগঞ্জের যানজট নিরসনে ফুটপাত থেকে অবৈধ হকারদেও উচ্ছেদ করে সর্বসাধারনের জন্যে উন্মুক্ত করে দেয়া হবে। এই সিদ্ধান্তের অংশ হিসেবে ৬ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের মীর জুমলা সড়ক থেকে অবৈধ হকারদের উচ্ছেদ করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park