1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

নাসিক ১৬নং ওয়ার্ডে ব্যস্ততম সড়কে ট্রাক রেখে পণ্য বিতরণ, ভোগান্তি চরমে

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪

নগরীর অত্যন্ত ব্যস্ততম বাবুরাইল-কাশিপুর সড়কের মাঝপথে ট্রাক থামিয়ে দীর্ঘ যানজট সৃষ্টি করার ঘটনাটি এখন নিয়মে পরিণত হয়ে দাড়িয়েছে। প্রতিদিনই ট্রাক থামিয়ে তীব্র যানজটের সৃষ্টি করে মানুষকে ভোগান্তিতে ফেলার অভিযোগ উঠেছে নাসিক ১৬নং ওয়ার্ড কাউন্সিলর রিয়াদ হাসানের বিরুদ্ধে। বৌ-বাজার পুল ও তারা মসজিদ পুলের মাঝামাঝি অংশে ট্রাক থামিয়ে টিসিবির পণ্য বিতরণ করেন তিনি।
জানা গেছে, টিসিবির পণ্য আসলেই সড়কটির এ অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুপুরের পর থেকে গভীর রাত পর্যন্ত থাকে এ যানজট। ২০/২৫ ফুট চওড়া এ সড়কটিতে বড় বড় দুটি ট্রাক থামিয়ে রাখার কারণে এমনিতেই রাস্তার ১০ ফুটের বেশী দখল হয়ে যায়। তার উপর টিসিবির পণ্য নিতে আসা শত শত মানুষ রাস্তার উপরে দাড়িয়ে থাকায় যান চলাচলে তীব্র বাধার সৃষ্টি হয়। রাস্তার দু পাশে অসংখ্য রিক্সা, অটোরিক্সা ও মিশুক আটকে থাকে। এতে চরম ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় চলাচলকারীদের।
ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী বলেন, কাউন্সিলর রিয়াদ হাসানের কমন সেন্সের যথেষ্ট ঘাটতি রয়েছে। তা নাহলে কি, এতো গুরুত্বপূর্ণ একটি সড়কের উপর ট্রাক থামিয়ে ও শত শত মানুষের ভীড় জমিয়ে রাস্তা বন্ধ করে কেউ টিসিবির পণ্য বিক্রয় করে?
সরেজমিনে দেখা যায়, বৌ-বাজার পুলের আগে নতুন অফিস নিয়েছেন কাউন্সিলর রিয়াদ হাসান। এই অফিসের ঠিক উল্টো দিকেই ট্রাক থামিয়ে পণ্য বিতরণ করছে ডিলার। এসময় ট্রাকের সামনের দিকে শতাধিক পুরুষ ও পিছনের দিকে শতাধিক নারীকে দাড়িয়ে থাকতে দেখা যায়। তারা টিসিবির পণ্য নিতে লাইনে দাড়িয়েছেন। ট্রাকের দু পাশেই ব্যাপক যানজট চোখে পড়ে এসময়।
এ বিষয়ে কাউন্সিলর রিয়াদ হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভাই আপনাদের সাথে মোবাইলে কথা বললে তো আপনারা তা রেকর্ড করেন। সরাসরি অফিসে আসেন, কথা বলি। একথা বলে কল কেটে দেন তিনি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park