বাণিজ্য মন্ত্রণালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্সের এক সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে ঘোষণা দেওয়া হয়, ১ মার্চ থেকে সয়াবিন তেলের নতুন দাম কার্যকর হবে। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলছে নগরবাসী। তবে ঘাষণার পরও অপরিবর্তিত রয়েছে বাজারের দোকানগুলোতে। আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। বাজারে সকাল থেকে ভোক্তারা এসে তেলে দাম শুনে হতাশায় বাড়ি ফিড়ছেন। নিত্যদিনের প্রয়োজনীয় এই তেলের দাম না কমায়, একদিকে জনগণ দুষছেন দোকানদারকে আবার দোনাকদার দুষছেন ডিলারদেরকে।
শুক্রবার (১ মার্চ) বিকেলে সরেজমিনে এমনই তথ্য মেলে নগরীর দিগুবাবুর বাজারে। ২০ ফেব্রæয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ের ঘোষনার পরও কমনি তেলের দাম। খুচরা পর্যায় এখনো বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে প্রতি লিটারে ১৭০ টাকায় এবং ৫ লিটার তেল বিক্রি হচ্ছে ৮০৫ থেকে ৮১০ টাকায়। এতে হতাশ হচ্ছেন ক্রেতারা।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ