1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

ভাই-বোনের বিরোধে খুশি হয় কারা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর মাঝে বিরোধ মিমাংসা হোক, তারা মিলেমিশে নগরীর সমস্যাগুলো সম্ধাানে একসাথে কাজ করুক- এটা চায় না নারায়ণগঞ্জের একটা পক্ষ। ডান-বামের সম্মিলিত এই তৃতীয় পক্ষ ভাই-বোনের বিরোধকে জিইয়ে রেখে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা কওে যাচ্ছে নিয়মিত। বর্তমানে যানজট নিরসনসহ বিভিন্ন ইস্যুতে যখন এ দুজন একসাথে মিলে কাজ করার ঘোষনা দিয়েছেন তখনও সে পক্ষটি চাইছে হকারদেও পক্ষ নিয়ে পরিস্থিতি ঘোলাটে করতে। তবে এ দুজনের যৌথ প্রয়াসেই নারায়ণগঞ্জের নাগরিক সমস্যাগুলো নিরসন সম্ভব তা বুঝে গেছে নগরবাসী। তাই তারা আর এবার সেই তৃতীয় পক্ষকে সুযোগ দিতে চায় না। সকলে ঐক্যবদ্ধভাবে এবার শামীম ওসমান ও আইভীর নেয়া বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে বদ্ধ পরিকর।

জানা যায়, নারায়ণগঞ্জের শহরের ফুটপাতের হকার উচ্ছেদকে কেন্দ্র করে ২০১৮ সালের ১৬ জানুয়ারী নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। ২০২৪ সালে সেই হকার সমস্যা সমাধান হয়েছে শামীম-আইভীর ঐক্যের কারণে। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে গোল টেবিল বৈঠকের পর নারায়ণগঞ্জ শহরের ফুটপাত হকার মুক্ত হয়েছে। শুধু হকার ইস্যুই নয়, নগরবাসীর বিভিন্ন সমস্যা সমাধনে শামীম-আইভীর ঐক্যের বিকল্প নেই মনে করছেন সাধারণ মানুষ।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনের পর থেকে বিভিন্ন ইস্যুতে শামীম ওসমান ও সেলিনা হায়াত আইভী দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। বার বার তাদের দুইজনের মধ্যে ঐক্যের সুর আসলেই তৃতীয় একটি স্বার্থবাজ পক্ষের উস্কানীতে তা সম্ভব হয়নি। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গণববনে ডেকে শামীম-আইভীর বিরোধ মিটিয়ে দিয়েছিলেন। কিন্তু তাও তৃতীয় পক্ষের কারণে স্থায়ী হয়নি। সর্বশেষ নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের গোল টেবিল বৈঠকের পর সেই তৃতীয় পক্ষ আবারো তৎপর হয়ে উঠেছে। যা খোদ স্বীকার করে শামীম ওসমান বলেছিলেন, আইভী আর আমি এক টেবিলে বসছি তা দেখে অনেকে অখুশি।

জানাগেছে, নারায়ণগঞ্জের শব্দের সঙ্গে আইভী-শামীম ওসমানের বিরোধ শব্দটাও ওতপ্রোতভাবে জড়িত। তাদের দল একটা হলেও একজন ডানে গেলে অন্যজন বামে! কথার যুদ্ধে একজন অপর জনকে বেয়াদব সম্বোধন করতেও পিছপা হননি। এমনকি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও এ বিরোধের মীমাংসার চেষ্টা করেও সমাধান খুঁজে পাননি। শামীম-আইভীর দ্বন্দ্বকে কাজে লাগিয়ে তৃতীয় একটি পক্ষ বরাবরই ফায়দা লুটেছেন। এই তৃতীয় পক্ষের সদস্য হিসেবে রয়েছেন আওয়ামীলীগ, বিএনপি, সাংবাদিক ও বাম রাজনৈতিক কিছু নেতা। যারা বিভিন্ন সময়ে অর্থনৈতিক ও রাজনৈতিক ফায়দা লুটেছেন। কর্মী না থাকলেও শীর্ষ পদ পাওয়ায়, জেলার শ্রেষ্ঠ করদাতা হওয়াসহ বিভিন্ন ভাবে সুবিধা নিয়েছেন তারা। তাই শামীম-আইভীর ঐক্যের সুর উঠলেই তৃতীয় পক্ষের সদস্যরা পুনোরায় বিরোধ সৃষ্টি করতে মরিয়া হয়ে উঠেন। এতে তারা বার বার সফলও হয়েছেন। নগরবাসীর মতে, সুন্দর নগরী গড়তে শামীম-আইভীর ঐক্যের বিকল্প নেই। তাদের ঐক্যের কারণে শহরের ফুটপাত এখন হকার মুক্ত হয়েছে। তাই নারায়ণগঞ্জের সন্ত্রাস, মাদক মুক্ত করতে তাদের ঐক্য অব্যাহত থাকা জরুরী

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park