1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

কার্যালয় নেই বিএনপি, কার্যালয়ে নেতাকর্মী নেই আ.লীগের

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জে দেশের প্রধান দুটি দলের একটি দলের কার্যালয় থাকলেও সেখানে নেতাকর্মীদের সরব উপস্থিতি তেমন একটা দেখা যায়না। অপরদিকে আরেকটি দলের কার্যালয়ই নেই! কার্যালয় কেন্দ্রীক দলীয় রাজনীতি অনেক আগেই শেষ হয়েছে আর সেটি হয়েছে ঘরে বসে কাগজে কলমে কমিটিগুলো গঠন করার কারণে, এমনটাই মতামত দুটি দলের নেতাকর্মীদের।
কার্যালয়হীন অবস্থায় ঘরে এবং হোটেলে বৈঠক ও সভার মাধ্যমে দলীয় কার্যক্রম পরিচালনা করতে হয়েছে নারায়ণগঞ্জ বিএনপিকে। রাজনীতিতে ব্যাপক প্রভাব বিস্তার করা বিএনপির জেলা কিংবা মহানগর কার্যালয় নেই প্রায় ৭০ মাস ধরে। দীর্ঘ এ সময়ে তাদের নেওয়া হয়নি কোনো সমন্বিত অস্থায়ী কার্যালয়ও। ২০১৭ সালের মার্চ মাসে নারায়ণগঞ্জ জেলা বিএনপি কার্যালয়টি ভেঙে দেওয়া হয়। কার্যালয়টি না ভাঙতে আদালতে মামলা করেছিল বিএনপি। সে মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) জয়ী হয়। বর্তমানে সেখানে বহুতল ভবন তৈরি হয়েছে। বলা হয়েছে, সেটি সম্পন্ন হলে সেখানে বিএনপির অনুরূপ কার্যালয় বুঝিয়ে দেবে নাসিক অথচ সেই কার্যালয়ের স্থানেই চলছে দোকান বরাদ্দের কাজ। এদিকে শহরের ২ নং রেলগেট এলাকায় জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে সর্বশেষ জাতীয় নির্বাচনের সময় কার্যালয়টি নেতাকর্মীদের সরব উপস্থিতিতে কিছুটা সরগরম থাকলেও দীর্ঘদিন ধরে শুধুমাত্র বিভিন্ন দিবসে কর্মসূচীর দিন সভা সমাবেশ ছাড়া দলীয় নেতাকর্মীদের তেমন একটা দেখা যায়না কার্যালয়ে। এর মাঝে সম্প্রতি ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের তালা ঝুলিয়ে দেয়ার বিষয়টি নেতাকর্মীদের সামনে আসলে আরো কার্যালয় বিমুখ হয় নেতাকর্মীরা। মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন জানান, কার্যালয়ে নেতাকর্মীদের সরব অবস্থান থাকে। তালাকান্ডে ইতোমধ্যে দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া শুরু হয়েছে। মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু জানান, আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা অফিস খুঁজছি। আমাদের এখন কেউ অফিস ভাড়া দিতে চায়না। সুবিধাজনক স্থানে অফিস পেলে আমরা নেব। আপাতত সংগঠন গোছাতে কাজ করছি আমরা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park