অপরাধ দমন ও সেবা মূলক কাজের জন্য বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক “বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা) ২০২৪” এ ভূষিত হয়েছেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
সেই সাথে অপরাধ দমনে সাহসিকতার সাথে দায়িত্ব পালন করার জন্য ‘‘রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সাহসিকতা) ২০২৪’’ এ ভূষিত হয়েছেন জেলা কাউন্টার টেররিজম ইউনিটের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো: মিজানুর রহমান মিজান।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) ঢাকায় রাজারবাগ পুলিশ লাইনসে আয়োজিত পুলিশ সপ্তাহ-২০২৪’র বার্ষিক পুলিশ প্যারেড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বিপিএম(সেবা) পদক পরিয়ে দেন। পাশাপাশি জেলা কাউন্টার টেররিজম ইউনিটের উপ-পুলিশ পরিদর্শক মো: মিজানুর রহমান মিজানকে পিপিএম(সাহসিকতা) পদক পরিয়ে দেন।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ