1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

মাসে দেড় কোটি টাকার ‘অটো’ চাঁদাবাজি!

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪

শহরের প্রধান সড়কে ব্যাটারি চালিত রিক্সা, মিশুক ও ইজিবাইক প্রবেশ নিষিদ্ধ থাকলেও শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়াসহ গুরুত্বপূর্ন সড়কগুলোতে নিয়মিত চলাচল করছে। বঙ্গবন্ধু সড়ক, পঞ্চবটি থেকে চাষাড়া ও সিদ্ধিরগঞ্জ থেকে চাষাড়া পর্যন্ত নিয়মিত চলাচল করছে ইজিবাইক। তবে এই নিষিদ্ধ যান শহরে চালাচলকে কেন্দ্র করে মোটা অংকের চাঁদাবাজীর অভিযোগ ছিল দীর্ঘদিন ধরেই। যার ফলে শহরের যানজটের অন্যমত কারণ এই যান অবাধে চলাচল করছে দাপটের সাথে।

অনুসন্ধানে জানাগেছে, ২০১৩ সালে বঙ্গবন্ধু সড়ক, খানপুর হাসপাতাল পর্যন্ত ও অট্টো অফিসের পর সড়কে প্রবেশ নিষিদ্ধ করেছিলেন মেয়র সেলিনা হায়াত আইভী। এরপর থেকে অনেকটা লুকিয়ে শহরে প্রবেশ করতে ব্যাটারি চালিত ইজিবাইক। ২০১৯ সাল থেকে শহরে ইজিবাইক প্রবেশ করলে তা আটক করে রেকার বিল বাবদ ১৫০০ করে টাকা আদায় শুরু করে জেলার ট্রাফিক পুলিশ। এতে চালকরা অনেকটা অস্বস্তিতে পড়েন।

২০২১ সালে ট্রাফিক পুলিশের অসাধু সদস্যরা ১৫শ টাকা মাসিক চুক্তিতে বিশেষ এক কার্ড ও চাবির রিং বিতরণ করেন। এই কার্ড বা চাবির রিং চালকদের কাছে থাকলে তা আটক করতো না ট্রাফিক পুলিশ। পরবর্তিতে ট্রাফিক পুলিশের অসাধু সদস্যদের যোগ দেন কতিপয় কিছু নামধারী সাংবাদিক। অসাধু ট্রাফিক পুলিশ ও কতিপয় সাংবাদিকদের সমন্বয়ে গড়ে উঠে শক্তিশালী চাঁদাবাজী সিন্ডিকেট।

বর্তমানে শহরে প্রায় ১০ থেকে ১২ হাজার ব্যাটারি চালিত যান নিয়মিত চলাচল করছে। প্রতি গাড়ি থেকে ১৫শ টাকা হারে চাঁদা আদায় করা হচ্ছে যা প্রায় মাসে দেড় থেকে দুই কোটি টাকার মত। এই সিন্ডিকেটে নামধারী সাংবাদিক থেকে শুরু করে সিনিয়র কিছু সাংবাদিকেরও নাম উঠে এসেছে।

সরেজমিনে দেখা গেছে, নগরীর বঙ্গবন্ধু সড়ক, দুই নম্বর রেলগেট, চাষাঢ়া চত্বরজুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে ইজিবাইকের কারণে। গ্রিন সুপার মার্কেট, সোনার বাংলা মার্কেটের সামনের বঙ্গবন্ধু সড়কে গড়ে উঠেছে অবৈধ ইজিবাইক স্ট্যান্ড। সড়কের মাঝ থেকেই উঠানো হচ্ছে যাত্রী।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী স¤প্রতি এক অনুষ্ঠানে নগরীতে অবৈধ ইজিবাইকের কারণে যানজট নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি কতিপয় অনলাইন ও পত্রিকার স্টিকার ব্যবহার করে ইজিবাইক চলাচলের বিষয়টিও উল্লেখ করেন। এনিয়ে সাংবাদিক নেতারাও ক্ষোভ প্রকাশ করেছেন। তবে রহস্যজনক কারণে অনেকটা নিশ্চুপ ভূমিকায় রয়েছেন জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাগণ। এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রুহুল আমিন সাগরের সাথে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভি করেনি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park