বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের প্রতিষ্টাকালীন সাধারন সম্পাদক ও বিএনপি’র স্থানীয় কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খান সুস্থতা লাভ করায় শুকরিয়া আদায়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ আছর নাসিক ৮নং ওয়ার্ড জলিল পাগলার মাঠ সংলগ্ন একটি স্কুলে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলের আয়োজন করেন সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকদল। দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন মহানগর শ্রমিকদলের যুগ্ন-আহবায়ক ও সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের সিনিয়র যুগ্ন-আহবায়ক শামসুদ্দিন মিয়া। মিলাদ ও দোয়া মাহফিলে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের প্রতিষ্টাকালীন সাধারন সম্পাদক ও বিএনপি’র স্থানীয় কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খান সুস্থতা লাভ করায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা হয়। এছাড়াও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য জেলা বিএনপি’র সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিনের সুস্থ্যতা কামনা করা হয় সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এযং জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামছুর রহমান শিমুল বিশ্বাসের রোগমুক্তি কামনায় দোয়া কামনা করা হয় একই সাথে শ্রমিকদল ঢাকা দক্ষিনের আহবায়ক সুমনের জন্যও দোয়া করা হয়।
দোয়া অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের কেন্দ্রিয় কমিটির যুগ্ন-সম্পাদক ও ট্যাংকলরী শ্রমিক ফেডারেশন কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম আসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের সংগ্রামী সদস্য সচিব ফারুক হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র সাধারন সম্পাদক জাহাঙ্গির হোসেন স্বাধীন, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের যুগ্ন আহবায়ক আব্দুল আজিজ মিলন, আনিসুল ইসলাম, মামুন, নাসিক ৬নং ওয়ার্ড শ্রমিকদলের আহবায়ক সালাউদ্দিন মিয়া, সদস্য সচিব কাজী অকিল, যুগ্ন-আহবায়ক মুন্না প্রধান, আব্দুর রব, নাসিক ৮নং ওয়ার্ড শ্রমিকদলের আহবায়ক শাহীন প্রধান, যুগ্ন-আহবায়ক মকবুল হোসেন, শহীদুল্লাহ. জাকির প্রধান, আজিম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সদস্য মিয়া মুহাম্মদ আব্দুল্লাহ মুজিব, নাসিক ১নং ওয়ার্ড শ্রমিকদলের আহবায়ক আলী রাজ, সদস্য সচিব বাদশা মিয়া, নাসিক ৩নং ওয়ার্ড শ্রমিকদলের আহবায়ক আল-আমিন, যুগ্ন-আহবায়ক আলমগীর হোসেন, ইমরান হোসেনসহ আরো অনেকে। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনায় ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকদলের সদস্য সচিব শরীফ হোসেন।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ