1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণের বিচার, ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশন নির্বাচনে সভাপতি পদে ফ্যাসিস্ট আ.লীগের দোসর আনু মনোনয়ন পত্র সংগ্রহ করায় ভোটারদের মধ্যে ক্ষোভ সৃষ্টি

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ২০ সেপ্টেম্বর চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত সোমবার রাত ১০টা পর্যন্ত মনোনয়ন সংগ্রহের শেষ দিনে ১৩ পদে মোট ২৪ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এদিকে সভাপতি পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন পতিত ওসমানীদের ঘনিষ্টজন ফ্যাসিস্ট আ.লীগের দোসর আনোয়ার হোসেন আনু। যিনি আ.লীগের ১৬ বছর স্বৈারাচার নিষিদ্ধ আ.লীগের ৮নং ওয়ার্ডের নেতা মহসীন ভুইয়ার সহযোগী। যিনি মহসীন ভুইয়ার সাথে মিলে আ.লীগের বিভিন্ন কর্মসূচী পালন করেছে। ওসমানদের বিভিন্ন কর্মসূচীতে প্রকাশ্যে সামনের সারিতে থেকেছেন। গত বছর ৫ আগষ্টের পর পতিত ওসমানীদের দোসররা পালিয়ে গেলেও বহাল থেকে যায় আনোয়ার হোসেন আনু। শুরু করেছে বিভিন্ন অপতৎপরতা। এদিকে সভাপতি পদে আনোয়ার হোসেন আনু মনোনয়ন পত্র সংগ্রহ করায় ভোটারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভোটারদের অভিযোগ চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের নির্বাচনে আবারো ফ্যাসিস্ট আ.লীগের দোসরদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে। অথচ নির্বাচন পরিচালনা কমিটি তাদের ঘোষনায় বলেছে কোন আ.লীগের দোসর নির্বাচনে অংশ গ্রহন করতে পারবে না। স্বৈরাচারী শেখ হাসিনা জাতীয় সংসদ নির্বাচনকে কলুষিত করেছে। তার দোসররা চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের নির্বাচন কলুষিত করেছে। চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের নতুন কমিটি হবে ফ্যসিস্ট স্বৈরাচার দোসরমুক্ত। তাই ভোটারদের দাবী কোন ফ্যাসিস্ট দোসর যেকোন চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের নির্বাচনে অংশগ্রহন করতে না পারে সেদিকে নির্বাচন কমিশনের নজরদিতে হবে। অন্যথায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে না বলে ভোটাররা জানান। এ ব্যাপারে কয়েকজন ভোটার জানায়, সভাপতি পদপ্রার্থী আনোয়ার হোসেন আনু ফ্যাসিস্ট আ.লীগের অন্যতম দোসর। তার সাথে আ.লীগের অনেক নেতাদের সুসম্পর্ক রয়েছে। নিয়েছে সুযোগ সুবিধা। বর্তমানে সে আবার ফ্যসিস্টমুক্ত চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের নির্বাচনে অংশ গ্রহনের জন্য মনোনয়ন সংগ্রহ করেছে। চৌধুরীবাড়ী ব্যবসায়ীদের কমিটিকে আ.লীগের ঘাটি বানাতে পরিকল্পনা করছে। নির্বাচন কমিশনারদের দৃষ্টি আকর্ষন করে ভোটাররা বলেন, আপনারা আপনাদের কথা ঠিক রাখুন। আপনারা বলেছেন কোন ফ্যাসিস্ট দোসর চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের নির্বাচনে অংশ গ্রহন করতে পারবে না। তাহলে আনুর মতো ফ্যাসিস্ট দোসর কিভাবে মনোনয়ন পত্র সংগ্রহ করে। অনতিবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চৌধুরীবাড়ী ব্যবসায়ী ও ভোটাররা নির্বাচন কমিশনারের হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park