1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ০২ মে ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণের বিচার, ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

এসএম আসলামের আটকাদেশ প্রত্যাহার ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবী করেছেন বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটি

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক, বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন এর সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল নারায়ণগঞ্জ মহানগরের আহবায়ক এসএম আসলামের আটকাদেশ প্রত্যাহার করে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবী করেছেন বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটি।


আজ ৯ আগষ্ট শনিবার বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশনের প্যাডে সংগঠনের সাধারন সম্পাদক রেজাউল করিম রেজা স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে শ্রমিক নেতা এসএম আসলামকে অন্যায়ভাবে গ্রেফতার, আটকাদেশের প্রতিবাদ, নিন্দা ও মুক্তিদাবী জানানো হয়। সংগঠনের সভাপতি হাজী মোঃ শাহজাহান ভূইয়া এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা গনমাধ্যমে প্রেরিত বিবৃতিতে উল্লেখ করেন, বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক, বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন এর সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল নারায়ণগঞ্জ মহানগররের আহবায়ক এস.এম আসলামকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ কর্তৃক গত ০৭.০৮.২০২৫ইং তারিখ অন্যায়ভাবে আটকাদেশ দেয় এবং তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে নানা সংবাদ মাধ্যমে প্রচার করা হয়েছে। আমরা এহেন অন্যায়ভাবে একজন শ্রমিক নেতাকে মিথ্যা অপবাদে, হেনস্তা, অপমান এবং অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত। আমরা তার বিরুদ্ধে আনা অভিযোগ থেকে রেহাই দিয়ে তার আটাকাদেশ প্রতাহার করে অবিলম্বে নিঃশর্ত মুক্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি। অন্যথায় আসলামের মুক্তির জন্য ট্যাংকলরী শ্রমিকরা আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হবে। উল্লেখ্য, সিদ্ধিরগঞ্জের তেলের ডিপোতে চাঁদাবাজির অভিযোগ গত বুধবার রাতে গ্রেপ্তার করে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি)। বৃহস্পতিবার বিকেলে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩(২) ধারায় ডিটেনশনের জন্য তাকে জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে সোপর্দ করা হয়। “জেলা ম্যাজিস্ট্রেট তাকেসহ আরো একজনকে ৩০ দিনের আটক আদেশ দিলে কারাগারে প্রেরণ করা হয়”। বর্তমানে তিনি কারাগারে ডিটেনশনে রয়েছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park