1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণের বিচার, ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

মে দিবসে ঢাকায় জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে শ্রমিক সমাবেশে না.গঞ্জ মহানগর শ্রমিকদলের আহবায়ক এসএম আসলামের নেতৃত্বে তাক লাগালো শো-ডাউন

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫

১মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ঢাকা নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত বিশাল শ্রমিক সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের সংগ্রামী আহ্বায়ক এস এম আসলামের নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগরের ২৭টি ওয়ার্ড থেকে শ্রমিকদলের হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে তাক লাগানো বিশাল শোডাউন করে অংশগ্রহন করেছে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদল। গত বৃহস্পতিবার (১ মে) দুপুর দুইটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় এ কার্যালয়ের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শ্রমিক সমাবেশে নারায়ণগঞ্জ মহানগরের মিছিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু। এদিন নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিকদলের সমাবেশকে সফল করতে দুপুর থেকেই ঢাকায় বাস যোগে নারায়ণগঞ্জ মহানগর অন্তভুক্ত ২৭টি ওয়ার্ডের নেতাকর্মীরা অংশগ্রহন করতে থাকে।

মাথায় লাল রঙের ফিতা বেঁধে এবং দলীয় ও জাতীয় পতাকা ব্যানার- ফেস্টুনে সু-সজ্জিত হয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে মতিঝিল বিআরটিসি ভবনের সামনে এসে জড়ো হয়। সকলের হাতে ছিলো ব্যানার, প্লেকার্ড ও বিভিন্ন রঙ্গের পতাকা। এ সময় নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদল নেতাকর্মীদের বিভিন্ন শ্লোগানে প্রকল্পিত হয়ে ওঠে পুরো ঢাকার রাজপথ। এ সময় মহানগর শ্রমিকদলের সদস্য সচিব ফারুক হোসেনসহ বিভিন্ন ওয়ার্ডের শ্রমিকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park