1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

লৌহজংয়ে ইউনুস খান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

শিশু-কিশোরদের লেখাপড়ায় মনোযোগী করে গড়ে তুলতে মুন্সীগঞ্জের লৌহজংয়ে ইউনুস খান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ হয়েছে৷

মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের শামুর বাড়ি এলাকায়, ইউনুস খাঁন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, তিনি বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে শিশু কিশোরদের দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানান।
এরআগে দেশাত্মবোধক বিভিন্ন নাচে গানে ও গুণী লেখক ও কবিদের লেখা কবিতা আবৃত্তি করে অতিথিদের মুগ্ধ করেন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বক্তারা,শিক্ষকদের উদ্দেশ্যে শিক্ষার মান উন্নয়নে ও দক্ষ জনশক্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আহ্বান জানান।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ফরিদুর রহমানের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, সহকারী কমিশনার ভূমি মো. কায়েসুর রহমান, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ফাহাদ খাঁন, বাংলাদেশ ডিজিটাল এডুকেশন রিচার্জ লিমিটেডের চেয়ারম্যান ড.সুমন আহম্মেদ,আবুল কালাম আযাদ ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. কামরুল হুদা সহ স্থানীয় নানা শ্রেণী পেশার মানুষ।পরে অনুষ্ঠান শেষে,মেধাবী কৃতি শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় সংবর্ধনা,এছাড়া মেধা অন্বেষণ প্রতিযোগিতায় সাংস্কৃতিক প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। #

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park