1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণের বিচার, ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

সিদ্ধিরগঞ্জ বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আকবরের উপর সন্ত্রাসী হামলা ## আইসিইউতে ভর্তি ** এসএম আসলামের তীব্র নিন্দা ও প্রতিবাদ

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আকবর হোসেনের উপর অজ্ঞাত দুবৃত্তদের হামলা হয়েছে। অজ্ঞাত দুবৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আকবর হোসেনকে কুপিয়ে গুরুত্বর আহত করে বলে জানা গেছে। গুরুত্বর আহত অবস্থায় বিএনপি নেতা আকবর হোসেন প্রো-এ্যাকটিভ হাসপাতালে আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লগছেন বলে জানা গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টায় আদমজী এমডব্লিউ স্কুল মাঠে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র আয়োজনে জনসভা শেষে বাসায় যাবার পথে রসুলবাগ এলাকায় আকবরের উপর এই হামলার ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বিএনপি নেতারা ধারনা করে বলেন, অধ্যাপক মামুন মাহমুদের লোকজনই এই হামলার সাথে জড়িত থাকতে পারে। এদিকে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আকবর হোসেনের উপর অজ্ঞাত দুবৃত্তদের হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সংগ্রামী সহ-সভাপতি মহানগর শ্রমিকদলের আহবায়ক এসএম আসলাম। গতকাল রাতে এক বিবৃতিতে এসএম আসলাম জানান, বিএনপি’র জনসভা শেষে আকবর হোসেন বাড়ী যাবার পথে সন্ত্রাসী দুবৃত্তদের হামলা গুরুত্বর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। বিএনপি নেতা আকবর হোসেনের উপর এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এর আগে বন্দরে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব এ্যাড. আবু আল ইউসুফ খান টিপুর উপর হামলা হয়েছে। এই সকল হামলা একই সুত্রে গাথা বলে আমরা মনে করি। যারা বিএনপি নেতা আকবরের উপর হামলা চালিয়েছে তাদের অনতিবিলম্বে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি হামলাকারীদের গ্রেফতারের দাবীতে রাজপথে নামতে বাধ্য হবে। তখন আইনশৃংখলা অবনতি হলে এর দায়ভার প্রশাসনকেই নিতে হবে।##

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park