1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণের বিচার, ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

সিদ্ধিরগঞ্জে ইসলামী আন্দোলনের গন-সমাবেশে সুলতান মাহমুদ ## আগামীতে সংখ্যানুপাতিক ভোটের হারে নির্বাচন চাই

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সংগ্রামী সেক্রেটারি মুহাম্মাদ সুলতান মাহমুদ বলেন, ইসলামী হুকুমত কায়েম হলে গরীব-ধনী বৈষম্য দূর হবে। গরীবদের অধিকার প্রতিষ্ঠিত হবে। অসহায়দের দায়-দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে।
গতকাল ১ লা নভেম্বর শুক্রবার বিকেলে ইসলামী আন্দোলন নাসিক ৮নং ওয়ার্ডের উদ্যোগে বৌ-বাজার ক্যানেলপাড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জে নাসিক ৮নং ওয়ার্ড শাখার সভাপতি সোহেল প্রধান এর সভাপতিত্বে আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। গণসমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল ফারুক, সিদ্ধিরগঞ্জ থানা দ্বীনি সংগঠন সদর আলহাজ্ব মাওলানা মাসুম বিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার আইন বিষয়ক সম্পাদক নূরুল আমীন দুলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ নাসিক ৮নং ওয়ার্ড শাখার সহ-সভাপতি শরীফ হেসেন, ইসলামী শ্রমিক আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি সিরাজ মোল্লা, আলতাফ হোসেন গাজী, দেলোয়ার হোসেনসহ ওয়ার্ড নেতৃবৃন্দ। গন-সমাবেশের সঞ্চালনা করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৮নং ওয়ার্ড শাখা সেক্রেটারী মুহাম্মাদ আবু হানিফা। প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মাদ সুলতান মাহমুদ আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে বিগত দিনে সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেছে। ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে সর্বদা সোচ্চার ছিলেন, আছে এবং থাকবে। জুলাই-আগস্টের স্বৈরাচারবিরোধী আন্দোলনের শুরু থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সকল সহযোগী সংগঠনগুলো বিশেষ ভূমিকা পালন করেছে। এতে সংগঠনের প্রায় ২৫ জন কর্মী শাহাদাৎ বরণ করেছে এবং প্রায় ৭ শতাধিক কর্মী আহত অবস্থায় এখনো চিকিৎসাধীন আছে। তিনি বলেন, ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ ও গণহত্যায় জড়িতদের নির্বাচনে অযোগ্য যোষণা এবং সুষ্ঠু, গ্রহণযোগ্য ও প্রতিনিধিত্বশীল নির্বাচন ব্যবস্থা চালু করতে হবে। প্রধান বক্তা বলেন, আগামীতে সংখ্যানুপাতিক ভোটের হারে নির্বাচন চাই। যেখানে মার্কায় ভোট দিবে, বাক্তিকে নয়। তাহলে কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে। পেশীশক্তি বন্ধ হবে, কালো টাকার ছড়াছড়ি থাকবে না। যে মার্কা যত শতাংশ ভোট পাবে, সেই দল সে পরিমাণ সদস্য সংসদে পাঠাবে। পৃথিবীর ১৭১ টি বাষ্ট্রের মধ্যে ৯১ টি রাষ্ট্রে পি আর সিস্টেম বা সংখ্যানুপাতিকহারে নির্বাচন প্রচলিত রয়েছে। চুরি-ডাকাতি ও দখলদারের বিরুদ্ধে আমরা গণঅভ্যুত্থান করেছিলাম। কিন্তু ৫ আগস্টের পর আবারও গুণ্ডামি, চাঁদাবাজি, আত্যাচার, মিথ্যা মামলা দেওয়া শুরু হয়েছে। এসব দেখার জন্য দেশের মানুষ আন্দোলন করে নাই, রক্ত দেয় নাই।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park