1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণের বিচার, ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

আন্দোলনে গুলিবিদ্ধ আ. রশিদ, শামীম ওসমানসহ ৪১ জনের নামে মামলা

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে আ. রশিদ নামে এক ব্যক্তি আহত হওয়ার ঘটনায় সাবেক এমপি একেএম শামীম ওসমানসহ ৪১ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) সিদ্ধিরগঞ্জ থানায় আ. রশিদ বাদি হয়ে মামলাটি দায়ের করেন। এতে আরও অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) আল মামুন তথ্যটি নিশ্চিত করেছেন।

মামলায় সাবেক এমপি শামীম ওসমান ছাড়াও অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন, মোঃ মজিবুর রহমান (৬০), পিতা মৃত রজ্জব; ইয়াসিন হার্জী, পিতা-মুলফতআলী; সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের মভাপতি মতিউর রহমান (৬৫), পিতা- মৃত বাদশা মিয়া; মামুন (৩৫), পিতা- শাহ আলম প্রধান; শাহ জালাল (৪০), পিতা-শাহ আলম প্রধান; নাসির (৫০), পিতা- সাত্তার; রবিন ফকির (৩০), পিতা- আবুল কাশেম ফকির; হামজা (৪০)সহ অনেকে।

মামলা এজহারে বাদী উল্লেখ করেন, ২১ জুলাই চিটাগাং রোড মহাসড়কে আন্দোলন চলাকালে আসামিরা ছাত্র-জনতার উপর অতর্কিত হামলা চালায়। আসামিরা মহাসড়কে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়, আগ্নেয়াস্ত্র দিয়ে ছাত্র-জনতার উপর এলোপাথারিভাবে গুলি চালায়। এক পর্যায়ে বাদীর ডান হাতে গুলিবিদ্ধ হয় এবং পরে স্ট্রোক করেন। পরবর্তীতে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park