1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণের বিচার, ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

রূপগঞ্জে বিস্ফোরণে দগ্ধ আরও ২ জনের মৃত্যু, নিহত বেড়ে ৪

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

রূপগঞ্জে গ্যাসলাইন থেকে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও দু জনের মৃত্যু হয়েছে। সেই সাথে একই পরিবারের ছয় জন দগ্ধ হওয়ার এ ঘটনায় মৃত্যু বেড়ে দাড়িয়েছে ৪ জন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে ও বুধবার বিকেলে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন বাবুল (৪৫) ও তার ছোট মেয়ে তাসলিমা (১২), তথ্যটি নিশ্চিত করেছেন ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান মিজান। এ ঘটনায় দগ্ধ পরিবারে বাকি দুইজনের অবস্থাও সংকটাপন্ন বলে জানিয়েছেন তিনি।

এদিকে পুরো পরিবারের ৪ জনকে হারিয়ে শোকাহত ও হতভম্ব হয়ে আছেন স্বজনরা। নিহতদের মরদেহ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার সুজাপুর এলাকার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা।

প্রসঙ্গত, গত ২৫ অক্টোবর রাতে রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের ডরগাও এলাকায় ভাড়াটিয়া বাড়িতে কয়েলের আগুন থেকে গ্যাস লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় মোহাম্মদ বাবুল, তার স্ত্রী মোছাম্মৎ সেলি, দুই ছেলে ইসমাইল ও সোহেল, দুই মেয়ে মোছাম্মৎ তাসলিমা ও মুন্নী দগ্ধ হয়। এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে মঙ্গলবার সকালে মারা যায় দুই ভাই ইসমাইল ও সোহেল।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park