1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণের বিচার, ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বন্দরে পুলিশের উপর জনতার আস্থা ফেরাতে শিক্ষার্থীদের লিফলেট বিতরণ

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

বন্দরে সেলসারদী, মাধবপাশা, কল্যান্দি, আদমপুর এলাকায় জনসচেতনতামূলক লিফলেট বিতরন করেছে স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার (১৭ আগস্ট) বিকালে লিফলেট বিতরণ শেষে এলাকায় বসবাসরত সংখ্যালঘুসম্প্রদায়ের নিরাপত্তা ও তাদের ওপর হামলা, নির্যাতন ও ভাঙচুর প্রতিরোধে সকলকে একত্রে থাকার আহ্বান জানান শিক্ষার্থীরা।

পাশাপাশি ঐ এলাকার মাদরাসার শিক্ষক, মন্দিরের পুরোহিত ও এলাকার সচেতন ব্যাক্তিবর্গের মতবিনিময় করেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পক্ষ থেকে ফাহিম বলেন, বর্তমানে অর্ন্তবর্তীকালীন সরকারকে সহযোগিতার জন্য আইনশৃঙ্খলা রক্ষা করা জরুরী। স্বাধীনতা অর্জন থেকে রক্ষা করা কঠিন তাই সন্ত্রাস-দূর্নীতিমুক্ত, দারিদ্রমুক্ত সুন্দর বাংলাদেশ গড়তে হলে সবাইকে নিয়ে একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ সংস্কারে অংশ নিতে হবে, তাহলেই আমাদের ভাইবোনদের আত্মত্যাগ বৃথা যাবে না।

শিক্ষার্থীদের রক্তঝড়া আন্দোলন থেকে বর্তমানে চলা দেশ সংস্কারমূলক কর্মকান্ডকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী। অন্যায়, দূর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ ও প্রশাসনিক শুদ্ধি অভিযানকে প্রশংসার চোখে দেখছেন এলাকার সাধারণ ব্যাক্তিবর্গ।

কলান্দি এলাকার মুন্না মিয়া বলেন ‘ আমরা শুরু থেকেই শিক্ষার্থীদের ন্যায্য দাবী আদায়ে সমর্থন করেছি এবং শিক্ষার্থী হত্যা দেখে আল্লাহ কর্তৃক ফায়সালার জন্য রোযা ও রেখেছি, আজকে ওনাদের জন্য আমরা হাসপাতাল থেকে যেকোনে অফিসে গেলে স্বচ্ছ নাগরিক সেবাটা পাচ্ছি সেজন্য কৃতজ্ঞ তাদের উপর।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park