1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণের বিচার, ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

আইভীকে সাখাওয়াত ‘রাজপথে এসে ছাত্রজনতাকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন, হিসাব আপনাকে দিতেই হবে’

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

জুলাই মাস থেকে নারায়ণগঞ্জে গুম-খুন হওয়ার কড়া হিসাব নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভীকে দিতে হবে বলে মন্তব্য করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান। তিনি বলেছেন, গত মাসের ১৫ তারিখ থেকে আগস্টের ৬ তারিখ পর্যন্ত নারায়ণগঞ্জে খুন-গুম হয়েছে। সেই খুনের হিসাব দিতে হবে শেখ হাসিনা, এমপি শামীম ওসমান, এমপি সেলিম ওসমান, আজমেরী ওসমান, অয়ন ওসমান, মেয়র আইভী, শাহ নিজাম, কমিশনার মনিরকে। আপনারা মনে করেছেন, আপনারা বেঁচে গেছেন। ছাত্রজনতাকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে মেয়র আইভী রাজপথে নেমেছে। পলায়ন করে আত্মগোপনে ছিলেন, হিসাব তো আপনাকে দিতেই হবে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) নগরীর প্রেস ক্লাবের সামনে একথা বলেন তিনি। ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যার দায়ে শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালনের এক পর্যায়ে প্রেস ক্লাবের সামনে আসেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান এর সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এড. সরকার হুমায়ুন কবির, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park