1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

স্বৈরাচারের প্রেতাত্মাদের সুযোগ করে দেবেন না : রাজীব

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতা মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, এই স্বৈরাচারের প্রেতাত্মারা নারায়ণগঞ্জের বিভিন্ন অলিগলিতে অবস্থান করছে। আমাদের অনেক নেতৃবৃন্দের ভুলে হোক আর তাদের সহায়তায় হোক, তারা এখনও আছে। এদের আপনারা সুযোগ করে দেবেন না। এদের অবস্থান করে দিলে এরা বিষফোঁড়া হিসেবে তৈরি হবে। বুধবার (১৪ আগষ্ট) সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ জেলা বিএনপির অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, এ নির্বাচনের সময় নেতা আমাদের বলেছিলেন ছয় মাসের মধ্যে এ সরকারের পতন হবে। এ দূরদর্শীতা সম্পন্ন নেতৃত্ব আমরা পেয়েছি। তার কথা অক্ষরে অক্ষরে পালন করলে অবশ্যই জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জের মানুষের অন্তরে স্থান করে নেবে। এই অত্যাচারী স্বৈরশাসক ও ক্ষমতাশালী ব্যক্তিদের কী নির্লজ্জ পরাজয় হয়েছে। সেটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের নেতা সবসময় বলেছে সাধারণ মানুষের জন্য কাজ করতে, তাদের হৃদয়ে স্থান করে নিতে। আমরা সেটা অক্ষরে অক্ষরে পালন করবো। এদের পতন থেকে যেন আমরা শিক্ষা নেই। নতুন করে যেন কেউ অপকর্মে লিপ্ত না হয়। নারায়ণগঞ্জে কোন সংখ্যালঘু পরিবারের ওপর হামলা হয়নি উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে সলখ্যালঘু নেই। আমরা সবাই ভাই ভাই। এখানে আলাদা করার কিছু নেই। আমাদের নেতা গিয়াসউদ্দিন ভাই দিকনির্দেশনা দিবেন। তার দিকনির্দেশনা মেনে নারায়ণগঞ্জকে বিএনপির মডেল জেলা হিসেবে রুপান্তরিত করতে চাই।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park