1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

নারায়ণগঞ্জ শহরে চলমান কোটা সংস্কার আন্দোলনকারীদের ঢল

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
oppo_0

এক দফা এক দাবী, শেখ হাসিনার পদত্যাগ জন্য চলমান কোটা আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র ছাত্রী আন্দোলনের ডাকা অনির্দিষ্টকালীন অসহযোগ আন্দোলনে শিক্ষার্থীদের পাশাপাশি নারায়ণগঞ্জ শহরে ছাত্র,শিক্ষক, চিকিৎসক, অভিভাবক, গার্মেন্টসকর্মী, বিভিন্ন রাজনৈতিক দল সহ সরকারি বেসরকারি চাকুরীজীবি মানুষের ঢল নামে।

শিশু থেকে বড় বৃদ্ধ, নারী থেকে পুরুষ সবাই একতা প্রকাশ করে দলে দলে যোগ দেয় শিক্ষার্থীদের এ আন্দোলনে।এসময় চাষাড়া মোড়, শহীদ মিনার, বালুরমাঠ, প্রেস ক্লাব,দুই নং রেলগেইট, কলেজরোড,উত্তর চাষাড়া, ডনচেম্বার,মিশনপাড়া, চানমারি, নতুন কোর্ট,ইসদাইর এলাকাগুলোতে কানায় আন্দোলনকারীরা ভরে যায়।

আন্দোলনে শিক্ষার্থীদের পাশাপাশি জনতারা এক দফা দাবী আদায়ের লক্ষে নামে।তাদের সাথে পাল্লা দিয়ে বিভিন্ন এলাকার নারী পুরুষ এগিয়ে আসে।কেউ আসে আন্দোলন করতে আবার কেউ আসে আন্দোলনকারীদের জন্য পানি বা খাবার নিয়ে।

এসময় শেখ হাসিনার সরকার এই মুহূর্ত বাংলা ছাড়, ছিঃছিঃ হাসিনা লজ্জায় বাঁচি না,আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিবো না, এক দফা এক দাবী খুনি হাসিনার পদত্যাগ ” বিভিন্ন স্লোগানের ধ্বনিতে প্রকম্পিত হতে থাকে নারায়ণগঞ্জ চাষাড়ার মোড় ও তার আশেপাশে। শিক্ষার্থীর আন্দোলনকে একতা প্রকাশ করে জড়ো হোন অভিভাবক, চিকিৎসক,শিক্ষক,অভিভাবক, গার্মেন্টসকর্মী সহ সাধারণ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park