1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণের বিচার, ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

সোনারগাঁয়ে জুয়া খেলার টাকা নিয়ে বিতণ্ডা, প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুলাই, ২০২৪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জুয়া খেলার টাকা নিয়ে বিতণ্ডায় প্রতিপক্ষের গুলিতে রাকিব হোসেন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৭ জুলাই) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রাকিব হোসেন নারায়ণগঞ্জের আড়াইহাজারের বালিয়াপাড়া গ্রামের তারা মিয়ার ছেলে। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডা কমিউনিটি ক্লিনিকের পাশের আলী হোসেনের বাড়িতে তিনি গুলিবিদ্ধ হন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আলী হোসেনের বাড়িতে দীর্ঘদিন ধরে জুয়ার আসর ও মাদক ব্যবসা চলে আসছিল। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বালিয়াপাড়া গ্রামের তারা মিয়ার ছেলে রাকিব হোসেন ওই বাড়িতে জুয়া খেলতে বসেন। একপর্যায়ে ওই গ্রামের মাসুদ এসে রাকিবের কাছে জুয়া খেলার পাওনা টাকা দাবি করে। এসময় তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মাসুদ রাকিবের বুকে গুলি করে। আহত অবস্থায় রাকিবকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জামপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূঁইয়া বলেন, গুলিতে একজন আহত হওয়ার খবর শুনেছি। বহিরাগত লোকজন এসে জুয়ার খেলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটিয়েছে। পরে শুনেছি ওই যুবক মারা গেছেন। তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ (পরিদর্শক) মো. সাইফুল ইসলাম জানান, জুয়া খেলার টাকার টাক নিয় দ্বন্দ্বে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। দুজনই বহিরাগত। তারা পাশের আড়াইহাজার উপজেলা থেকে এসে এ ঘটনা ঘটিয়েছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park