1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণের বিচার, ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

মুক্তিযুদ্ধের চেতনা নিয়েই শিক্ষার্থীরা আন্দোলন করছে: বীর মুক্তিযোদ্ধা গিয়াস

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, অনেক শহীদের রক্তের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীন করেছি। আমরা যখন যুদ্ধ করি, তখন আমাদের এক মাত্র লক্ষ্য ছিলো যে; কিভাবে দেশের মানুষকে স্বাধীনতা এনে দিবো। রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করবো, সে ধরণের কোন মানসিকতা আমাদের ছিলো না। কারণ মুক্তিযুদ্ধ ছিলো অনিশ্চিত। মানুষ সমান অধিকার পাবে, ন্যায় বিচার পাবে, সেই লক্ষ্য নিয়েই আমরা যুদ্ধ করেছিলাম। রাষ্ট্রের কাছে কিছু পেতে হবে এমন মানসিকতা মুক্তিযোদ্ধাদের মধ্যে নেই। আমরা বিশ্বাস করি রাষ্ট্র সবার জন্য সমান ব্যবস্থা রাখবে, সবাইকে সমান অধিকার দিবে।

নারায়ণগঞ্জ বিএনপির উদ্যোগে বুধবার (১৭ জুলাই) বাজ জোহর প্রেসক্লাবের সামনে কোটা আন্দোলনে নিহত শিক্ষার্থীদের জন্য গায়েবানা জানাজার নামাজের পূর্বে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা স্বাধীনতার যুদ্ধে অংশ নিয়েছিলো, তারা বীর পুরুষ। তাদের সন্তান, নাতি-নাতনীরা কেন কাপুরুষ হবে? আমাদের সন্তানরা নিজের মেধায় রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করবে। আমি মুক্তিযোদ্ধা হিসেবে কখনো চিন্তা করিনা যে, আমার সন্তান কোটার বিনিময়ে মেধাকে পাশ কাটিয়ে সরকারি চাকরি নিশ্চিত করবে। আমার নাতি-নাতনিরা এই কোটার কেথা চিন্তা করে ঠিক মতো অধ্যায়নও করবে না। এটা আমাদের জন্য অবমাননাকর এবং আমাদের সন্তানদের জন্য ক্ষতিকর। আমাদের দেশের শিক্ষার্থীরা যে কোটার আন্দোলনে অংশ নিয়েছে, মুক্তিযুদ্ধের চেতনাই তাদের মধ্যে জাগ্রত। মুক্তিযুদ্ধের চেতনা নিয়েই আজ তারা আন্দোলন করছে। আর এই আন্দোলন দমনের জন্য সরকার তাদের উপর অত্যাচার করছে। মুক্তিযোদ্ধাদের সম্মান দিতে হবে এটা শুধু সরকারের লোক দেখানো, তারা তাদের সুযোগ সুবিধা কিভাবে পাবে, সেই জন্য তাদের এই স্লোগান।

তিনি আরও বলেন, আমাদের সন্তানরা সম অধিকার নিয়ে বাঁচবে, আমরা এটাই চাই। এই কোটা আন্দোলন অত্যন্ত যুক্তিসংগত। আমাদের সন্তানরা আজ এত সচেতন। আমার যুদ্ধের সময় মুক্তিযোদ্ধা ছিলাম কত জন? সরকার বিভিন্ন ভাবে ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করে, দেশের প্রকৃত মুক্তিযোদ্ধাদের মান ইজ্জত নষ্ট করে দিয়েছে। প্রকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা অনেক কম। কিন্তু এই সরকারের সময় ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা প্রকৃত মুক্তিযোদ্ধার চেয়ে বেশি। এই আন্দোলনে যারা ক্ষতিগ্রস্থ, তাদের পাশে ইনশাআল্লাহ আমরা থাকবো।

জানাজায় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা ছাত্র দলের সদস্য সচিব জুবায়ের রহমান জিকুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বহু নেতাকর্মী।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park