মো. মোহন মণ্ডল মাজিয়াস্থল গ্রামের আলম মণ্ডলের ছেলে ও বগুড়া শাহ সুলতান কলেজের প্রথম বর্ষের ছাত্র।
মোহন মণ্ডল বলেন, ‘রাতে ঘরে শুয়ে ছিলাম। রাত ১২টার পর পিঠের নিচে কিছু এটায় যেন কামড় দেয়। আলো জ্বালিয়ে কিছু দেখতে না পেয়ে আলো বন্ধ করে শুয়ে পড়ি। কিছুক্ষণ পর হাত পেঁচিয়ে ধরে কিসে যেন আবারও কামড় দেয়।’ তিনি বলেন, ‘আবারও আলো জ্বালিয়ে দেখি হাতে গায়ে ডোরা কাটা একটি সাপের বাচ্চা পেঁচিয়ে ধরে আছে। এরপর সাপটিকে মেরে চিৎকার দিই। রাতভর কবিরাজি চিকিৎসা করায় পরিবার। সকালে মৃত সাপ নিয়ে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আসি। এখন হাসপাতালে চিকিৎসা চলছে। হাসপাতালের চিকিৎসক সিরাজুম মনিরা তামান্না বলেন, সকাল ১১টার দিকে ক্ষেতলাল উপজেলায় সাপে কামড়ানো একজন রোগী মৃত সাপের ছোট বাচ্চা নিয়ে হাসপাতালে আসেন। তার চিকিৎসা চলছে।










































































































