1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

আবারও শীর্ষে সাকিব

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৫ জুন, ২০২৪

আবারও আইসিসি টি-টোয়েন্টি ক্রিকেট র‌্যাংকিংয়ে অলরাউন্ডার তালিকায় শীর্ষে ফিরলেন  বাংলাদেশের সাকিব আল হাসান। শ্রীলংকার অধিনায়ক ও স্পিনার হাসারাঙ্গা ডি সিলভাকে সরিয়ে সিংহাসন ফিরে পেয়েছেন সাকিব।
আজ র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
গত ১৫ মে আইসিসির প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিংয়ে ২২৮ রেটিং নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন সাকিব ও হাসারাঙ্গা। এরপর যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ব্যাট-বল হাতে ভালো পারফরমেন্স করতে না পারায় ২২৩ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে নেমে যান সাকিব। ২২৮ রেটিং নিয়ে শীর্ষে উঠেন হাসারাঙ্গা।
কিন্তু এক সপ্তাহের মধ্যে এককভাবে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান দখলে নিলেন সাকিব। কারন টি-টোয়েন্টি বিশ^কাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলংকার প্রথম ম্যাচে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন হাসারাঙ্গা। ঐ ম্যাচে বল হাতে ৩ দশমিক ২ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট নিলেও ব্যাট হাতে ২ বলে শূন্য রানে আউট হন তিনি। তাতেই ৬ রেটিং হারিয়েছেন হাসারাঙ্গা। ফলে হাসারাঙ্গা রেটিং এখন ২২২। আগের থেকেই ২২৩ রেটিং ছিলো সাকিবের। অর্থাৎ  ১ রেটিং-এ এগিয়ে থেকে শীর্ষে ফিরলেন সাকিব। টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে থেকেই চলতি বিশ^কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ খেলতে নামবেন সাকিব।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park