1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণের বিচার, ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনিয়ম ও ভূল তথ্য ছড়ানোর অভিযোগে মুন্সীগঞ্জ স্বাস্থ্য বিভাগের ৩ জন প্রত্যাহার ড্রেজার সন্ত্রাসী, কিশোরগ্যাং সেল্টারদাতা এবং মামলার আসামী হয়েও বহাল // সিদ্ধিরগঞ্জে নুর হোসেন মতো সন্ত্রাসী গডফাদার হতে মরিয়া দেলু ভুইয়া লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আমেরিকা’র জয়

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৩ জুন, ২০২৪

বাংলাদেশ সময় রবিবার ভোরে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয় কানাডা। এই ম্যাচে যুক্তরাষ্ট্রের হয়ে খেলতে নেমেই বিরল নজির গড়েছেন কোরি অ্যান্ডারসন। সাবেক কিউই এই অলরাউন্ডার দু’টি আলাদা দেশের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেললেন। বিশ্বে মোটে পঞ্চম ক্রিকেটার হিসেবে এই নজির গড়েছেন তিনি।

নিউজিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন কোরি অ্যান্ডারসন। এবারের বিশ্বকাপে তিনি খেলছেন আমেরিকার হয়ে। তালিকায় বাকি চার ক্রিকেটার হলে রুলফ ভ্যান ডার মারওয়া, ডার্ক ন্যানেস, মার্ক চ্যাপম্যান ও ডেভিড ভিসা। ভ্যান ডার মারওয়া দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস, ন্যানেস অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস, চ্যাপম্যান হংকং ও নিউজিল্যান্ড এবং ভিসা দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৯৪ রান করে কানাডা। নবনীত ধালিওয়াল ৬১ ও নিকোলাস কির্টন ৫১ রান করেন। ৩ ওভার বল করে ২৯ রান দিয়ে ১ উইকেট নেন অ্যান্ডারসন। জবাবে ১৪ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতে যায় আমেরিকা। আন্দ্রিয়াস গৌস ৬৫ ও অ্যারন জোন্স ৯৪ রান করেন। ব্যাট করতে নেমে ৩ রানে অপরাজিত থাকেন অ্যান্ডারসন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park