1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণের বিচার, ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনিয়ম ও ভূল তথ্য ছড়ানোর অভিযোগে মুন্সীগঞ্জ স্বাস্থ্য বিভাগের ৩ জন প্রত্যাহার ড্রেজার সন্ত্রাসী, কিশোরগ্যাং সেল্টারদাতা এবং মামলার আসামী হয়েও বহাল // সিদ্ধিরগঞ্জে নুর হোসেন মতো সন্ত্রাসী গডফাদার হতে মরিয়া দেলু ভুইয়া লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম

৬ মাস পর হিলি বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে ভারত থেকে কাঁচা মরিচবোঝাই একটি ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। এসব কাঁচা মরিচ ২০০ ডলারে আমদানি করা হচ্ছে।  পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব হোসেন মল্লিক প্রতাব জানান, মেসার্স আশা বাণিজ্যালয় নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ৯ টন ৮৪০ কেজি কাঁচা মরিচ আমদানি করেছে। বর্তমানে কাঁচা মরিচবোঝাই ট্রাকটি বন্দর অভ্যন্তরে অবস্থান করছে। কাস্টমসের যাবতীয় প্রক্রিয়া শেষে দ্রুত ছাড়করণ করা হবে।
মেসার্স আশা বাণিজ্যালয়ের মালিক মো. বাবুল শেখ বলেন, দেশের বাজারে কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ায় হিলি বন্দরের কয়েকজন আমদানিকারক কৃষি মন্ত্রণালয়ে আবেদন করেন। কৃষি মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর আজ (বৃহস্পতিবার) হিলি বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হলো। হিলি স্থলবন্দর উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্রের উপসহকারী প্রকৌশলী মো. ইউসুফ আলী জানান, গত বছরের ২৩ নভেম্বর হিলি বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি হয়। এরপর ছয় মাস কাঁচা মরিচ আমদানি বন্ধ ছিল।
তিনি আরো বলেন, হিলি বন্দরের কয়েকজন আমদানিকারক ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি চেয়ে কৃষি মন্ত্রণালয়ে আবেদন করেন। এ পর্যন্ত আটজন আমদানিকারক তিন হাজার ৫০০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানির অনুমতি পেয়েছেন।
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park