1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণের বিচার, ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনিয়ম ও ভূল তথ্য ছড়ানোর অভিযোগে মুন্সীগঞ্জ স্বাস্থ্য বিভাগের ৩ জন প্রত্যাহার ড্রেজার সন্ত্রাসী, কিশোরগ্যাং সেল্টারদাতা এবং মামলার আসামী হয়েও বহাল // সিদ্ধিরগঞ্জে নুর হোসেন মতো সন্ত্রাসী গডফাদার হতে মরিয়া দেলু ভুইয়া লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম

সার্টিফিকেট বাণিজ্য সাংবাদিকদের বিরুদ্ধে প্রশ্নবিদ্ধ তথ্য প্রচারের নিন্দা ডিআরইউর

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
সার্টিফিকেট বাণিজ্যের অভিযোগে আটক কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম এনালিস্ট থেকে কয়েকজন সাংবাদিক অনৈতিক সুবিধা নিয়েছেন—এমন মৌখিক বক্তব্যের ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে। এমন প্রশ্নবিদ্ধ তথ্য প্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টাস ইউনিটি (ডিআরইউ)। একই সঙ্গে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবিও জানিয়েছে সংগঠনটির নেতৃবৃন্দ।শুক্রবার (২৬ এপ্রিল) ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম শামীম ও সাধারণ সম্পাদক মহি উদ্দিনের এক যৌথ বিবৃতিতে এই নিন্দা ও দাবি জানানো হয়।বিবৃতিতে বলা হয়েছে, দুর্নীতির অভিযোগে পুলিশ হেফাজতে থাকা একজন ব্যক্তির কয়েকজন সংবাদকর্মী নিয়ে দেওয়া বিতর্কিত বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া নৈতিকতাবিরোধী, উদ্যেশ্যপ্রণোদিত ও আইনের লঙ্ঘন। অভিযোগের পক্ষে তথ্য-প্রমাণ থাকলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনার আহ্বান জানায় ডিআরইউ।

সংগঠনটির নেতৃবন্দ বলেন, অবৈধভাবে আর্থিক লেনদেনসহ যেকোনো ধরনের বেআইনি কার্যক্রমের বিরুদ্ধে ঢাকা রিপোর্টার্স ইউনিটি জিরো টলার‍্যান্স নীতিতে বিশ্বাসী। সংগঠনের কোনো সদস্য বেআইনি কাজ করলে তাকে সুরক্ষা দেওয়া যেমন সংগঠনের কাজ নয়, একইভাবে তদন্ত শেষ না করে ও বিচারে দোষী প্রমাণিত হওয়ার আগে শুধু একজনের মৌখিক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা গণমাধ্যমকর্মীদের বিব্রত করার হীণ মানসিকতা বলে মনে করেন ডিআরইউ নেতৃবন্দ। এ ছাড়া অবিলম্বে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিতর্কিত ওই অডিও-ভিডিও কন্টেন্ট প্রত্যাহারের পাশাপাশি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার দাদি জানান নেতৃবৃন্দ। পাশাপাশি উদ্ভুত পরিস্থিতিকে পুঁজি করে কেউ যেন সাংবাদিক সমাজকে বিতর্কিত করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তাঁরা।
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park