নরসিংদী সদর সাউন্ড মাইক লাইট ব্যবসায়ী সমিতি এর আয়োজনে ও উদ্যোগে নরসিংদী সিএন্ডবি রোডে বধুয়া কমিউনিটি সেন্টারে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী পৌরসভার মেয়র ও নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু। অনুষ্ঠানে নরসিংদী জেলার সকল উপজেলা হতে সাউন্ড মাইক লাইট ব্যবসায়ী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন, আমাদের যে কোন অনুষ্ঠান সফল করতে এবং সার্থক করতে কিন্তু এই সাউন্ড লাইট এবং আপনাদের এই টুটাল সাউন্ড সিস্টেমের বাইরে কিন্তু আমাদের অনুষ্ঠান কোনভাবেই শতভাগ সফল হবে না। সঠিক সময়ে অনেকের নাওয়া খাওয়া হয় না, কিন্তু তারা তাদের পেশাদারী দ্বায়িত্ব পালন করেন। তাই আমি মনে করি এই পেশায় যারা নিয়োজিত আপনারা সকেলই সৌভাগ্যভান। যে আপনারা পেশার পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় সকল ক্ষেত্রে আপনাদের একটি বিশেষ ভূমিকা রাখেন। প্রধান অতিথির বক্তব্যের শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে ইফতার এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।