1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ০২ মে ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণের বিচার, ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ইসরায়েল ত্রাণকর্মীদের হত্যার পর ফোনে কথা বলবেন বাইডেন ও নেতানিয়াহু

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

অবরুদ্ধ গাজায় ইসরাইল সাতজন ত্রাণকর্মীকে হত্যা করায় এবং তাদের ক্রমবর্ধমান সামরিক অভিযানের বিষয়ে ওয়াশিংটন উদ্বেগ প্রকাশের পর বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতারা কথা বলতে প্রস্তুতি নিয়েছেন।
খবর এএফপি’র।
ইসরায়েলি হামলায় সোমবার মার্কিন ভিত্তিক দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের কর্মচারী নিহত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর এটাই প্রথম ফোনালাপ।
ডব্লিউসিকে’র ছয় বিদেশী কর্মীর মরদেহ বুধবার গাজা থেকে মিশরে প্রত্যাবাসন করা হয়। তারা অস্ট্রেলিয়ান, ব্রিটিশ, পোলিশ এবং মার্কিন-কানাডিয়ান নাগরিক। এছাড়া, ফিলিস্তিনি কর্মচারীকে গাজায় দাফন করা হয়েছে।
বাইডেন বলেন, হৃদয় বিদারক এই হামলায় তিনি ক্ষুব্ধ। জাতিসংঘের মহাসচিব এবং পোপসহ অনেক জাতীয় নেতা তীব্র নিন্দা জানিয়েছেন।
বাইডেন এবং নেতানিয়াহু গাজার ঘনবসতিপূর্ণ সুদূর-দক্ষিণ শহর রাফাতে স্থল বাহিনী পাঠানোর ইসরায়েলের পরিকল্পনা নিয়েও আলোচনা করবেন বলে আশা প্রকাশ করা হয়।
হামাসের ৭ অক্টোবরের হামলার পর প্রায় ছয় মাস ধরে চলা এ যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছেন ও সামরিক সরবরাহ অব্যাহত রেখেছেন ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park