1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ০২ মে ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণের বিচার, ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ভারতে সংঘর্ষে ১৩ মাওবাদী নিহত

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

ভারতের মধ্যাঞ্চলে ভয়াবহ সংঘর্ষে ১৩ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে। বুধবার দেশটির পুলিশ একথা জানিয়েছে।
অঞ্চলটিতে নিরাপত্তা বাহিনীর সাথে বিদ্রোহীদের ৫০ বছরের দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ছত্তিশগড়ে রাজ্যের বিজাপুর জেলার একটি দুর্গম জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের এই ভয়াবহ বন্দুকযুদ্ধ হয়েছে।
স্থানীয় পুলিশ প্রধান পি. সুন্দররাজ  বলেন, পুলিশ কর্মকর্তারা বিদ্রোহীদের রাইফেল, মেশিনগান, গ্রেনেড লাঞ্চার এবং গোলাবারুদ জব্দ করেছে।
তিনি আরো বলেন, গেরিলাদের সঙ্গে পুলিশের প্রায় ১৪ ঘণ্টা বন্দুকযুদ্ধ চলে।
সুন্দররাজ বলেন, ‘বিদ্রোহীদের মৃতদেহগুলোর পরিচয় পাওয়া যায়নি। নিহতদের মধ্যে তিন নারী বিদ্রোহী রয়েছে।’
এ বছর ভারতে ৫০ জনের বেশি মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে-যার মধ্যে ৪৬ জন ছত্তিশগড়ে ও আরো চারজন মহারাষ্ট্র রাজ্যে নিহত হয়।
নকশাল হিসেবে পরিচিত বিদ্রোহীরা ১৯৬৭ সাল থেকে গেরিলা আক্রমণ চালিয়ে আসছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park