1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণের বিচার, ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনিয়ম ও ভূল তথ্য ছড়ানোর অভিযোগে মুন্সীগঞ্জ স্বাস্থ্য বিভাগের ৩ জন প্রত্যাহার ড্রেজার সন্ত্রাসী, কিশোরগ্যাং সেল্টারদাতা এবং মামলার আসামী হয়েও বহাল // সিদ্ধিরগঞ্জে নুর হোসেন মতো সন্ত্রাসী গডফাদার হতে মরিয়া দেলু ভুইয়া লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম

নরসিংদী পলাশে নিজ ঘর থেকে বৃদ্ধার গলা কাটা লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

নরসিংদীর পলাশ উপজেলায় নিজের ঘরে এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চরনগরদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ারা বেগমের (৬০) স্বামী মৃত মালেক দেওয়ান। তাঁর তিন ছেলে ও এক মেয়ের মধ্যে দুই ছেলে প্রবাসী। নিহতের এক ছেলে নাদিম মিয়া জানান, ইফতারের পর তাঁর মা বাড়িতে একা ছিলেন। আর তিনি এক বোনের বাড়ি ছিলেন। সেখান থেকে মোবাইল ফোনে মায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। পরে প্রতিবেশীদের জানালে তাঁরা বাড়িতে গিয়ে ডাকাডাকি করেও মায়ের সাড়া পাননি। পরে ঘরে ঢুকে খাটের ওপর মায়ের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে তিনি ও তাঁর বোন নার্গিস বেগম বাড়িতে এসে থানায় খবর দেন। পলাশ থানার পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা ঘটনাস্থল আসেন। নাদিম মিয়ার অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে তাঁর মাকে হত্যা করা হয়েছে। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকতিয়ার উদ্দিন জানান, বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ ও তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park