মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের ডহরি-তালতলা খালে বড়মোকাম বাজার সংলগ্ন খেয়া পারাপার ঘাট নতুনভাবে নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে৷
আজ সোমবার (১৮ মার্চ) সকালে নির্মাণ হওয়া খেয়াঘাট পরিদর্শন করেন, বাজার কমিটির সভাপতি মো. আক্তার হোসেন শেখ, সহসভাপতি লিটন শিকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, মো. বেলায়েত হোসেন বাবু প্রমুখ৷
নতুন খেয়া পারাপারে ঘাট নির্মাণ হওয়ায় স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ এলাকার মানুষ নিরাপদে নদী পার হতে পারবে। এলাকার মানুষ দীর্ঘ দিন ধরে কর্তৃপক্ষের কাছে একটি নতুন খেয়াঘাট নির্মাণের দাবি জানিয়ে আসছিল। তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে উপজেলা (ইউডিএফ) এখানে নতুন ঘাঁট নির্মাণের কাজ শুরু করে। কাজ সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে এলাকার হাজারো মানুষ।
নতুনভাবে ঘাট নির্মাণের হওয়ায় বড়মোকাম বাজার কমিটির পক্ষথেকে কমিটির পক্ষথেকে মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি৷ এবং গাঁওদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলামকে ধন্যবাদ জানান৷##
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ