নির্বাচনে জয়লাভ করায় রাশিয়ার প্রধান মিত্র দেশ চীন সোমবার প্রেসিডেন্ট পুতিনকে অভিনন্দন জানিয়েছে। খবর এএফপি’র।
নিয়মিত এক সংবাদ সম্মেলনে রাশিয়ার ভোটের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, ‘এ জয়ে চীন অভিনন্দন জানাচ্ছে।’
তিনি আরো বলেন, ‘চীন এবং রাশিয়া নতুন যুগে একে অপরের বৃহত্তম প্রতিবেশী এবং কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ সহযোগী অংশীদার দেশ।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ পরিবেশিত খবরে বলা হয়, সোমবার প্রকাশ করা ৯৯ শতাংশ ভোটকেন্দ্রের ফলাফল অনুযায়ী পুতিন প্রদত্ত মোট ভোটের ৮৭.৩৩ শতাংশ ভোট পেয়েছেন।
রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে এটি রেকর্ড বিজয়। প্রকৃতপক্ষে এ নির্বাচনে তিনি কোন প্রতিদ্বন্দ্বীতার সম্মুখীন হননি।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ